Alia bhatt

‘দিনে ৯ ঘণ্টা ঘুমোলে, জীবন উপভোগ করেন কখন’! মেয়ে রাহার থেকে আলিয়াকে কী শেখার পরামর্শ দিলেন সদ্‌গুরু?

রাহার চিন্তায় উৎকণ্ঠায় থাকেন আলিয়া। অভিভাবকত্ব নিয়ে সদ্‌গুরুর উপদেশ চাইলেন অভিনেত্রী। কী উত্তর পেলেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৮:০১
Share:

সন্তানের অভিভাবকত্ব প্রসঙ্গে আলিয়াকে উপদেশ সদগুরুর। ছবি: সংগৃহীত।

মেয়ে রাহা জন্মানোর পর থেকে আলিয়া ভট্ট নিজের মধ্যে এক পরিবর্তন অনুভব করেন, এ কথা অনেক সময়েই বলেছেন। মেয়েকে নিয়ে উদ্বেগে থাকেন তিনি। তাই রাহার জন্মের পর তাকে জনসমক্ষে আনতেও অনেক চিন্তা করতে হয়েছিল। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, মেয়েকে সকলের সামনে আনার পর থেকেই উৎকণ্ঠায় থাকেন তিনি। এ বার ভাল অভিভাবকত্ব নিয়ে সদ্‌গুরুর উপদেশ চাইতেই আলিয়াকে ঘুম কমানোর উপদেশ দিলেন আধ্যাত্মিক গুরু।

Advertisement

আলিয়াকে তিনি জানান, উদ্বেগ ও উৎকণ্ঠা নিয়ে ভাল ভাবে সন্তান মানুষ করা যায় না। বরং সদ্‌গুরু উপদেশ দেন, আলিয়া যেন রাহাকে লক্ষ করেন। তিনি রাহাকে শেখাবেন এমন নয়, বরং রাহার থেকে অনেক কিছু আলিয়ার শেখার আছে বলেই জানান সদ্‌গুরু। পাশাপাশি আলিয়ার ঘুমের অভ্যাস জানার চেষ্টা করলে আলিয়া বলেন, ‘‘আমি দিনে ৯ ঘণ্টা ঘুমোই।’’ তাতেই সদ্‌গুরুর মন্তব্য, ৯ ঘণ্টা ঘুমোলে, তিনি জীবনকে উপভোগ করেন কখন! সদ্‌গুরুর মতে, বিশ্রামের জন্য চার থেকে পাঁচ ঘণ্টা যথেষ্ট। তাঁর কথায়, যখন মানুষ ঘুমোন, তখন তাঁরা কাউকে ভালবাসতে পারেন না। কারণ, তখন শুধু পেশিগুলো কাজ করে, আবেগ কাজ করে না। তাই বিশ্রামের সময় কমিয়ে, আলিয়াকে মেয়ের সঙ্গে বেশি করে সময় কাটানোর উপদেশ দিলেন সদ্‌গুরু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement