Salim Khan Health Update

অস্ত্রোপচারের প্রয়োজন পড়েনি, তবে এখনও ভেন্টিলেশনেই সেলিম! কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছে সলমন খানের বাবাকে। সেখানকার চিকিৎসক জালিল পার্কার জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল সেলিমের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪০
Share:

কেমন আছেন সেলিম খান? ছবি: সংগৃহীত।

মঙ্গলবার হঠাৎই হাসপাতালে ভর্তি করাতে হয় বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানকে। প্রথমে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয় তাঁকে। পরে আইসিইউয়ে স্থানান্তরিত করা হয়। শোনা গিয়েছিল, বুধবার অস্ত্রোপচার হবে তাঁর। তবে খানিক আগে পাওয়া খবর অনুযায়ী, অস্ত্রোপচারের প্রয়োজন নেই সেলিমের। আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।

Advertisement

মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছে সলমন খানের বাবাকে। সেখানকার চিকিৎসক জালিল পার্কার জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার কারণে শারীরিক অবস্থার অবনতি হয়েছিল সেলিমের। তবে এর জন্য অস্ত্রোপচারের প্রয়োজন নেই। আপাতত তাঁর শারীরিক পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন অভিজ্ঞ চিকিৎসকেরা। পর্যাপ্ত পরিমাণে বিশ্রামের পরেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হবে। কোনও অস্ত্রোপচার হয়নি। একটি ডিএসএ (ডিজিটাল সাবট্র্যাকশন অ্যাঞ্জিয়োগ্রাফি) পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষা নির্বিঘ্নেই হয়েছে। আপাতত তিনি আইসিইউয়ে ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছেন। তবে ধীরে ধীরে তিনি সেরে উঠছেন বলে জানান চিকিৎসক।


Advertisement

সেলিমের অসুস্থতায় উদ্বিগ্ন তাঁর বড় ছেলে সলমন-সহ তিন ছেলে, কন্যা অর্পিতা খান শর্মা ও পরিবারের সদস্যেরা এবং বলিউড। মঙ্গলবার অনেক রাত পর্যন্ত সলমনকে হাসপাতাল চত্বরে দেখা গিয়েছিল। বাবার অসুস্থতার খবর পেয়ে ছুটে যান তাঁর দুই স্ত্রী ও নাতি-নাতনিরাও। দীর্ঘ দিনের সহকর্মীকে হাসপাতালে দেখতে পৌঁছেছেন বর্ষীয়ান গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement