Salman khan's Private Video Leaked

বাড়ির মধ্যেও সুরক্ষিত নন! এ বার সলমনের কোন ব্যক্তিগত মুহূর্তে প্রকাশ্যে আসায় উঠল নিন্দার ঝড়?

কোথাও যেন নিরাপদ নন তিনি! দু’দিন কাটতে না কাটতেই সলমনের ব্যক্তিগত ভিডিয়ো ফের ফাঁস। ক্ষুব্ধ অভিনেতার অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১৯:১৫
Share:

ছবি: সংগৃহীত।

দিনকয়েক আগেই সলমন খান আলোকচিত্রীদের সতর্ক করে দেন, যেন তাঁর যে কোনও মুহূর্তের ছবি না তোলেন তাঁরা। রীতিমতো তাঁদের হুঁশিয়ারি দিয়ে বলেন, এই প্রতিবাদের জন্য তাঁকে যদি জেলে যেতে হয়, তাও পরোয়া করেন না তিনি। তার পর সলমনের কাছে ক্ষমাও চান ছবিশিকারিরা। দু’দিন কাটতে না কাটতেই সলমনের ব্যক্তিগত ভিডিয়ো ফের ফাঁস।

Advertisement

একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, বন্ধুর বাড়িতে তাঁদের সঙ্গে নৈশভোজ সারছিলেন তিনি। চোখেমুখে ক্লান্তি থাকলেও মন দিয়ে খাবার খাচ্ছেন অভিনেতা। অভিনেতার একান্ত ব্যক্তিগত মুহূর্তের ভিডিয়ো ফাঁস করে দিয়েছে ছবিশিকারির দল। যদিও নেটপাড়ার একাংশের দাবি, তিনি মদ্যপান করছিলেন বলেই সে ভাবে চোখ খুলতে পারছিলেন না। এ হেন মন্তব্য দেখেই যেন রাগে ফুঁসে ওঠেন সলমনের অনুরাগীরা। তাঁরা বলেন, ‘‘কী ধরনের মানসিকতা এটা! মানুষটাকে শান্তি দেবে না একমুহূর্ত।’’

সলমনের এই ছবিই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

এমনিতেই গত দু’বছর ধরে লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন বিশ্নোইদের তরফে। যার কারণে গত দু’বছরে কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঘোরাফেরা করেন সলমন। বাড়ির অন্দর থেকে তাঁর ভিডিয়ো প্রকাশ্যে আসতেই চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে। অনেকেই এই ভিডিয়ো দেখার পরে মন্তব্য করেছেন, ‘‘ছিঃ! লজ্জাজনক! কোনও মানুষের গোপনীয়তা রক্ষা করতে জানে না এরা।’’ দিন কয়েক আগে মুখের সামনে ক্যামেরা নিয়ে চলে আসায় ছবিশিকারিদের উপর ভয়ঙ্কর রেগে যান তিনি। তবে ভিডিয়ো ফাঁসের এই ঘটনা নিয়ে এখনও নীরব সলমন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement