Sara Ali Khan

সারা আলি খানের কেদারনাথ যাত্রার উপর বিধিনিষেধ! ধর্মীয় ভেদাভেদ নিয়ে কোন অভিজ্ঞতা শোনালেন অভিনেত্রী?

জানা যাচ্ছে, মন্দিরে প্রবেশ করতে হলে সারাকেও নির্দিষ্ট শংসাপত্র জমা দিতে হবে। ভিন্‌ধর্মের হয়েও কী ভাবে মন্দিরে পুজো দেন অভিনেত্রী, এর আগেও এই ধরনের প্রশ্ন তাঁর দিকেও একাধিক বার ছোড়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৩:৩১
Share:

কেন কেদারনাথে নিয়ম করে যান সারা? ছবি: সংগৃহীত।

‘কেদারনাথ’ ছবির মাধ্যমে শুরু হয়েছিল তাঁর অভিনয় সফর। তার পর থেকে সময় পেলেই কেদারনাথ চলে যান সারা আলি খান। সেখানে মন্দিরে মন্দিরে পুজো দেন। নিজেকে মহাদেবের ভক্ত বলেও জানিয়েছেন তিনি। এরই মধ্যে কেদারনাথ মন্দিরে প্রবেশ নিয়ে জারি হয়েছে নতুন ফরমান। জানা যাচ্ছে, চলতি বছর থেকে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে কেদারনাথ মন্দির কমিটি। অহিন্দুরা নাকি মন্দিরে প্রবেশ করতে পারবে না।

Advertisement

জানা যাচ্ছে, মন্দিরে প্রবেশ করতে হলে সারাকেও নির্দিষ্ট শংসাপত্র জমা দিতে হবে। ভিন্‌ধর্মের হয়েও কী ভাবে মন্দিরে পুজো দেন অভিনেত্রী, এর আগেও এই ধরনের প্রশ্ন তাঁর দিকেও একাধিক বার তোলা হয়েছে। তবে আগে এর জবাবও দিয়েছিলেন সারা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, “আমি তখন অনেক ছোট। স্কুলে পড়ি। তখন বাবা-মা একসঙ্গে ছিল। আমরা বিদেশে বেড়াতে যেতাম। আমাদের সকলের পরিচিতিপত্রে ভিন্ন পদবি ছিল— অমৃতা সিংহ, সইফ পটৌডী, সারা সুলতানা, ইব্রাহিম আলি খান। আমি ভাবতাম এটা কী হচ্ছে? মাকে প্রশ্ন করেছিলাম, আমরা আসলে কে? তখন আমার মা বলেছিলেন, ‘তুমি একজন ভারতীয়’। আমি সেই কথা আজও ভুলিনি।”

ধর্মনিরপেক্ষ পরিবেশে বড় হয়েছেন সারা। তাই তিনি বলেন, “আমাদের দেশ ধর্মনিরপেক্ষ। আর এই বিভিন্ন রকমের ভেদাভেদ তৈরি করেছে কিছু মানুষ। আমি সেগুলো মানি না। আমি এদের এত গুরুত্বই দিই না।” ভিন্‌ধর্মের হয়েও বারবার কেদারনাথ যাওয়া নিয়ে সারা সেই সময়ে বলেছিলেন, “কেদারনাথে আমার বেড়াতে যাওয়ার বিষয়টি খুবই ব্যক্তিগত। সম্মানের সঙ্গেই বলছি, কারও ভাল লাগুক বা খারাব লাগুক— এটা আপনাদের বিষয় নয়। আমি যাই আমার জন্য। আমার ওখানে যেতে ভাল লাগে। আমি শান্তি খুঁজে পাই। আমি সুখ খুঁজে পাই।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement