Shah Rukh Khan & Ranveer Singh

শিবস্তোত্রের সঙ্গে শাহরুখ ও রণবীরের নাচ! অম্বানীদের অনুষ্ঠানে দুই তারকাকে নিয়ে উচ্ছ্বাস

আসরে গান গাইতে এসেছিলেন কৈলাশ খের। মঞ্চে তিনি যখন শিবস্তোত্র গাইছেন, তখন ভজনের সঙ্গেই নাচতে থাকেন উপস্থিত অতিথিরা। তাঁদের মধ্যেই ছিলেন শাহরুখ ও রণবীরও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১২:৪৪
Share:

শিবস্তোত্রের সঙ্গে শাহরুখ ও রণবীরের নাচ ছবি: সংগৃহীত।

জামনগরে চাঁদের হাট। অনন্ত অম্বানীর জন্মদিন উপলক্ষে উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকা। জন্মদিনের অনুষ্ঠানে শিবস্তোত্রের সঙ্গে নাচলেন শাহরুখ খান ও রণবীর সিংহ। সেই ভিডিয়ো ছড়িয়ে প়ড়েছে দিকে দিকে।

Advertisement

১০ এপ্রিল ছিল অনন্তের ৩১তম জন্মদিন। তবে উদ্‌যাপন শুরু হয়েছিল তারও আগে। জন্মদিনের সন্ধ্যায় আয়োজন করা হয়েছিল ভজন আসরের। সেই আসরে গান গাইতে এসেছিলেন কৈলাশ খেরও। মঞ্চে তিনি যখন শিবস্তোত্র গাইছেন, তখন ভজনের সঙ্গেই নাচতে থাকেন উপস্থিত অতিথিরা। তাঁদের মধ্যেই ছিলেন শাহরুখ ও রণবীরও।

পরনে কালো পোশাক। মাথায় কালো পাগড়ি। এই বেশেই নাচতে দেখা যায় বলিউডের বাদশা শাহরুখকে। অন্য দিকে রণবীরও গোটা প্রাঙ্গণ নেচে মাতিয়ে রাখেন অন্যদের। তাঁর পরনেও ছিল কালো রঙের পোশাক। কানে হিরের দুল। সাধারণত একসময় তাঁকে রংবেরঙের পোশাকে দেখা যেত। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর সাফল্যের পর তিনি এই ‘লুক’-এই ধরা দিচ্ছেন। অনুরাগীরা পছন্দও করেছেন ‘হামজ়া’র এমন বেশ।

Advertisement

শাহরুখ ও রণবীরের নাচ। ছবি: সংগৃহীত।

শাহরুখ ও রণবীরের নাচ দেখে অনুরাগীদের বক্তব্য, বলিউডের দুই ‘কিং’ শিবস্তোত্রের সঙ্গে নাচছেন। এত দিন শাহরুখই ‘কিং’ হিসাবে পরিচিত ছিলেন। তবে ‘ধুরন্ধর’ সফল হওয়ার পরে রণবীরকেও তাঁর অনুরাগীরা ‘কিং’ বলে ডাকছেন। অম্বানীদের অনুষ্ঠানে রণবীরের গালে শাহরুখের স্নেহের পরশও মনে ধরেছে তাঁদের।

উল্লেখ্য, অনন্তের জন্মদিনে শাহরুখ তাঁকে শুভেচ্ছাবার্তায় বলেন, “অনন্ত অম্বানীকে জন্মদিনের শুভেচ্ছা। তুমি যা যা ভাল কাজ করো, সেগুলো করতে থাকো। যা কিছু ইতিবাচক ও ঠিক, সেগুলি সমর্থন করতে থাকো। ভাল কাজ করতে থাকো। নিজের কাজের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটাতে থাকো। সুস্থ থাকো, সুখী থাকো এবং ঈশ্বর তোমার মঙ্গল করুন।” রণবীরও অনন্তের সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়ে লিখেছিলেন “শুভ জন্মদিন ভাই।” সেই সঙ্গে একটি চুম্বনের ইমোজিও জুড়ে দিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement