shah rukh khan

‘মেয়েকে ফোন করতে যেতেই বাধা দিলেন’, শাহরুখের কোন আচরণে মুগ্ধ হন ‘ব্যাডস অফ বলিউড’ অভিনেতা?

‘ব্যাডস অফ বলিউডে’ অভিনয় করেছেন, শাহরুখের বাড়িতে বসে পার্টি করেছেন। কিন্তু নিজের মেয়েকেই ভোর চারটের সময় ফোন করতে বাধা দেন শাহরুখ। কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ২০:৫৫
Share:

শাহরুখ খানের আপত্তি। ছবি: সংগৃহীত।

এমনিতেই শাহরুখ খানের আতিথেয়তার প্রশংসায় পঞ্চমুখ গোটা বলিউড। তাঁর বাড়িতে কেউ এলে আপ্যায়নের খামতি রাখেন না শাহরুখ। তাঁর ছেলের ওয়েব সিরিজ় ‘ব্যাডস অফ বলিউডে’-এ অভিনয় করেছেন, শাহরুখের বাড়িতে বসে পার্টি করেছেন। কিন্তু সেই অভিনেতা ভোর চারটের সময় নিজের মেয়েকেই ফোন করতে গেলে বাধা দেন শাহরুখ। শাহরুখের এই আচরণে মুগ্ধ অভিনেতা বিজয়ন্ত কোহলি।

Advertisement

বিজয়ন্ত জানিয়েছেন, গৌরী খানের জন্মদিনে তিনি শাহরুখের বাড়ি ‘মন্নত’-এ তাঁর সঙ্গে পার্টি করছিলেন। বিজয়ন্তের মেয়ে শাহরুখের অনুরাগী। তাই সে তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিল। কিন্তু পরীক্ষার কারণে পার্টিতে যেতে পারেনি। কিন্তু মেয়ের ইচ্ছাপূরণ করেন শাহরুখ। একটি মিষ্টি অঙ্গভঙ্গি করে বিজয়ন্তের মেয়ের সঙ্গে একটি ভিডিয়ো কল শুরু করেন।

অভিনেতা বিজয়ন্ত কোহলি।

বিজয়ন্ত বলেন, ‘‘মন্নতে তখন গৌরীর জন্মদিনের পার্টিতে মজে সবাই। ভোর সাড়ে ৩টেয় আমি শাহরুখ স্যরকে বলি, আমার মেয়ে মায়রা সম্ভবত এখনও জেগে। তিনি জিজ্ঞেস করেন, ‘আমরা কি ওকে ফেসটাইম করতে পারি? ওঁর কথা শুনে আমি মেয়েকে সরাসরি ফোন করতে গেলে আমাকে থামিয়ে দেন শাহরুখ। বলেন, কোনও মহিলাকে প্রথমেই এ ধরনের ভিডিয়ো কল করবে না। প্রথমে জিজ্ঞেস করে নেবে, তিনি স্বচ্ছন্দ বোধ করছেন কি না! এর পর আমি আমার স্ত্রীকে ফোন করে জানাই, শাহরুখ খান ভিডিয়ো কল করবেন এবং মেয়েকে তৈরি থাকতে বলি। ভোর ৪টের সময় শাহরুখ স্যর আমার মেয়ের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলে।’’ এত বড় তারকা হয়েও তাঁর এমন ব্যবহারে মুগ্ধ হয়ে যান বিজয়ন্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement