Shahid Kapoor

মাত্র ৪-৫ হাজার টাকা ছিল সম্বল! বিচ্ছেদের পরে কী ভাবে শাহিদকে বড় করে তোলেন নীলিমা আজ়িম?

নীলিমা আজ়িম জানান, পঙ্কজ কপূরের সঙ্গে বিচ্ছেদের পরে তাঁকে নতুন করে জীবন শুরু করতে হয়। সেই সময়ে তাঁর হাতে ছিল মাত্র ৪-৫ হাজার টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ২১:৩২
Share:

জীবন সংগ্রাম নিয়ে কী বললেন শাহিদের মা! ছবি: সংগৃহীত।

শাহিদ কপূর কোটি কোটি টাকার অধিকারী এবং সফল অভিনেতা। তবে বলিউড তারকার শৈশব মোটেই সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহিদের মা নীলিমা আজ়িম নিজের জীবনের কঠিন সময়ের কথা তুলে ধরেছেন।

Advertisement

নীলিমা জানান, পঙ্কজ কপূরের সঙ্গে বিচ্ছেদের পরে তাঁকে নতুন করে জীবন শুরু করতে হয়। সেই সময়ে তাঁর হাতে ছিল মাত্র ৪-৫ হাজার টাকা। এই সামান্য অর্থ নিয়েই তিনি মুম্বইয়ে আসেন ভাগ্য বদলের আশায়। তখন ছোট্ট শাহিদকে কিছুদিনের জন্য দিল্লিতে তাঁর দাদু-দিদার কাছে রেখে আসতে বাধ্য হয়েছিলেন নীলিমা। কারণ, মুম্বইয়ে এসে কাজ খোঁজা, থাকার জায়গা জোগাড় করা এবং নতুন জীবন শুরু করা— সব কিছু একসঙ্গে সামলানো তাঁর পক্ষে সহজ ছিল না।

সেই সময়টা তাঁর জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলির অন্যতম ছিল বলে জানান শাহিদের মা। আর্থিক অনিশ্চয়তা, ব্যক্তিগত কষ্ট এবং একা হাতে সন্তানকে বড় করার দায়িত্ব— সব মিলিয়ে তিনি প্রবল সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছেন।

Advertisement

পরে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে শাহিদও মুম্বইয়ে গিয়ে তাঁর মায়ের সঙ্গে থাকতে শুরু করেন। ছোটবেলা থেকেই তিনি মায়ের সংগ্রাম খুব কাছ থেকে দেখেছেন। সেই অভিজ্ঞতাই তাঁকে পরিশ্রমী এবং আত্মনির্ভর হতে শিখিয়েছে বলে এখন মনে করেন নীলিমা।

বর্তমানে শাহিদ বলিউডের অন্যতম সফল অভিনেতা। তাঁর অভিনীত ‘জব উই মেট’, ‘কবীর সিংহ’ ও ‘পদ্মাবত’-এর মতো ছবি বক্সঅফিসে সফল। কিন্তু এই সাফল্যের নেপথ্যে নিজের মায়ের অবদানকেই সবচেয়ে বেশি কৃতিত্ব দেন শাহিদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement