Shakib Khan

তৃতীয় বার বাবা হচ্ছেন শাকিব খান, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলী! কোন দেশে সন্তানের জন্ম দেবেন?

অপু বিশ্বাসের সঙ্গে একটি পুত্রসন্তান রয়েছে তাঁর। বুবলীর সঙ্গে আর একটি পুত্র রয়েছে শাকিবের। এ বার তৃতীয় বার বাবা হচ্ছেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৭
Share:

শাকিবের সন্তানের মা হতে চলেছেন বুবলী। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের খ্যাতনামী অভিনেতা শাকিব খান ও তাঁর দুই স্ত্রীর সঙ্গে সমীকরণ নিয়ে আলোচনার অন্ত নেই। শাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাস। দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী। একটা সময়ে তারকা নিজেই দুই স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভাঙার কথা জানিয়েছিলেন। এ বার শোনা যাচ্ছে বুবলীর সঙ্গে দ্বিতীয় সন্তান পরিকল্পনা করেছেন অভিনেতা। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। সেই হিসাবে তৃতীয় বার বাবা হতে চলেছেন অভিনেতা।

Advertisement

গত বছরের শেষের দিকে বুবলী ও শাকিব, তাঁদের ছেলে শেহজ়াদ বীরকে নিয়ে আমেরিকায় ঘুরতে যান। সেই সময়েই নাকি তাঁরা ফের ঘনিষ্ঠ হন। গত বছরের ডিসেম্বর মাস থেকেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়ায়। তবে এর পরে এমনও শোনা যায়, গর্ভপাত করিয়েছেন বুবলী। অবশেষে এখন শোনা যাচ্ছে, গর্ভপাত করাননি অভিনেত্রী। রমজ়ানের প্রথম সপ্তাহেই নাকি আমেরিকায় উ়ড়ে যাবেন বুবলী। সেখানেই সন্তানের জন্ম দেবেন তিনি।

বুবলী ও শাকিবের সন্তান বীরের জন্মও হয় আমেরিকাতেই। যদিও, বুবলী জানিয়েছিলেন সেই সময়েও শাকিব নাকি অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁর খেয়াল রাখেননি একদমই। শাকিব নাকি সেই দেশে বুবলীকে একা ফেলে চলে আসেন বলে অভিযোগ করেন তিনি। যদিও সেই সব অভিযোগ এখন অতীত। ফের শাকিবের সন্তানের মা হতে চলেছেন তিনি। এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কম-এর তরফে বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলেও উত্তর মেলেনি। ফোনে উত্তর মেলেনি শাকিব খানেরও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement