TRP Rating

এক ধাক্কায় নম্বর কমল সব ধারাবাহিকের! প্রফেসর বিদ্যা, পরশুরামকে টেক্কা দিল ছোটপর্দার কোন কাহিনি?

গত দু’সপ্তাহে প্রফেসর বিদ্যা এবং পরশুরামের হাড্ডাহাড্ডি লড়াই দেখেছে সবাই। চলতি সপ্তাহেও সেই প্রতিযোগিতা জারি। তবে সেই সঙ্গে জুড়েছে আরও দুই নাম।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৪
Share:

পরশুরাম এবং প্রফেসর বিদ্যাকে টেক্কা দিল কোন ধারাবাহিক? ছবি: সংগৃহীত।

এক ধাক্কায় প্রায় সব ধারাবাহিকের নম্বর কমল এই সপ্তাহে। টিআরপির ওঠাপড়া প্রতি সপ্তাহের চেনা দৃশ্য। একটা সময়ে হাতেগোনা নির্দিষ্ট কিছু ধারাবাহিকই প্রথম পাঁচে ঘোরাফেরা করত। কিন্তু ধীরে ধীরে সেই চেনা ছবি বদলে যাচ্ছে। প্রতি সপ্তাহেই যেন পুরোটা ওলট-পালট হয়ে যাচ্ছে। এই সপ্তাহেও প্রথম পাঁচে যুক্ত হয়েছে নতুন ধারাবাহিক।

Advertisement

গত দু’সপ্তাহে প্রফেসর বিদ্যা এবং পরশুরামের হাড্ডাহাড্ডি লড়াই দেখেছে সবাই। চলতি সপ্তাহেও সেই প্রতিযোগিতা জারি। তবে সেই সঙ্গে জুড়েছে আরও দুই নাম। অর্থাৎ এ সপ্তাহে প্রথম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক আর দ্বিতীয় স্থানেও রয়েছে দুটি ধারাবাহিক। আর এত কিছুর মাঝে নিজেদের পুরনো স্থান ফিরে পেয়েছে ‘পরিণীতা’। ৬.৬ পেয়ে এ বারে প্রথম হয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ এবং ‘পরিণীতা’। দ্বিতীয় স্থানেও রয়েছে দুই কাহিনি। ‘রাঙামতি তীরন্দাজ’ এবং ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। দুটি ধারাবাহিকই ৬.২ পেয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।

নম্বর কম থাকলেও, টিআরপি তালিকায় এ বারে উপরের দিকে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’। এই সপ্তাহে তারা রয়েছে তৃতীয় স্থানে। প্রাপ্ত নম্বর ৬.০। গত দু’সপ্তাহে রণিতা দাস এবং বিশ্বজিৎ ঘোষ অভিনীত ধারাবাহিকও নজর কেড়েছে দর্শকের। তাই এ বারে তারা রয়েছে চতুর্থ স্থানে। ‘ও মোর দরদিয়া’ পেয়েছে ৫.৯। আর ৫.৮ পেয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement