Shamita Shetty

দুর্ঘটনায় প্রাণ হারান শমিতার প্রেমিক, দীপেশ শর্মার সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন

৫০ ছুঁই ছুঁই শমিতার। এখনও তিনি কেন অবিবাহিত সেই নিয়ে একাধিক বার কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। এ বার তাঁর প্রেম নিয়ে গুঞ্জন শুরু হতেই কী বললেন শিল্পার বোন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২২
Share:

দীপেশ শর্মার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন শমিতা শেট্টী। ছবি: সংগৃহীত।

দুর্ঘটনায় প্রেমিককে হারিয়েছিলে শমিতা শেট্টী। তার পর দীর্ঘদিন কারও সঙ্গে সম্পর্কে জড়াননি শিল্পা শেট্টীর বোন। যদিও ‘বিগ বস্ ওটিটি’-র ঘরে অভিনেতা রাকেশ বাপটের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। কিন্তু ঘর থেকে বেরোনোর পর ভেঙে যায় সেই সম্পর্ক। এ বার ‘টেকনো আর্টিস্ট’ দীপেশ শর্মার সঙ্গে পোস্ট ভাগ করে নিতেই প্রেমের খবর। অবশেষে মুখ খুললেন শমিতা।

Advertisement

শমিতার জন্মদিনের পার্টি থেকে একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন দীপেশ। ছবিতে দু’জনের রসায়ন ধরা পড়েছে। দীপেশ লেখেন, “আমি যার সঙ্গে প্রাণখুলে হাসতে পারি, তাকে জন্মদিনের শুভেচ্ছা। এই মানুষটা আমার ব্যাপারে সব জানে। আমার সঙ্গ ছাড়ে না। তোমাকে খুব ভালবাসি।” শমিতাকে ভালবেসে ‘শ্যামস্টার’ বলে ডাকেন দীপেশ। উত্তরে শমিতাও হৃদয়ের ইমোজি পাঠান। এর পরই শুরু হয় গুঞ্জন। দীপেশকে শমিতার প্রেমিক বলেই উল্লেখ করা হয়। তাতেই বেজায় রেগে যান শমিতা। তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘‘ আমি একা ও শান্তিতে আছি। বন্ধুত্বের ভুল ব্যাখ্যা দেওয়া বন্ধু করুন। যত সব গুজব।’’

৫০ ছুঁই ছুঁই শমিতার। এখনও তিনি কেন অবিবাহিত, সেই নিয়ে একাধিক বার কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। তবে চুপ করে থাকার পাত্রী নন তিনি। শমিতা বলেন, ‘‘আমি একটাই কথা বলতে চাই। নিজে মহিলা হয়ে, বিয়ে না করার জন্য অন্য এক মহিলাকে ছোট করবেন না। জেনে রাখুন, বিয়ে করাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। শান্তিতে থাকা ও স্বাধীন ভাবে থাকাই আমার জীবনের লক্ষ্য।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement