Kumar Sanu

করোনা আক্রান্ত কুমার শানু

বর্তমানে তিনি পরিবারের সঙ্গে আমেরিকায় আছেন। 

Advertisement
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ২৩:৩৮
Share:

কুমার শানু। ফাইল চিত্র।

করোনা আক্রান্ত গায়ক কুমার শানু। গায়কের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, ‘দুর্ভাগ্যজনকভাবে শানু দা করোনা আক্রান্ত। সবাই ওঁর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করুন। ধন্যবাদ।’

Advertisement

আপাতত তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। গত ১৪ অক্টোবর স্ত্রী সালোনি এবং মেয়েদের সঙ্গে দেখা করতে লস এঞ্জেলস উড়ে যাওয়ার কথা ছিল গায়কের। আপাতত তিনি সেখানে যাচ্ছেন না। তাঁর স্ত্রী মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে জানান, গায়ক ৮ নভেম্বর আমেরিকায় যেতে পারেন যদি তিনি ততদিনে সুস্থ হয়ে ওঠেন। আপাতত তিনি কোয়রান্টিনে আছেন। বিগত ৯ মাস ধরে পরিবারকে দেখার জন্য ব্যাকুল ছিলেন গায়ক।

দীর্ঘ লকডাউন জুড়ে গায়ক কাজ করেছেন। ২০ অক্টোবর তাঁর জন্মদিন। স্ত্রী সালোনি এবং মেয়ে শ্যানন এবং অ্যানাবেলের সঙ্গে বিশেষ দিনটি কাটাতে চেয়েছিলেন গায়ক। ডিসেম্বরে স্ত্রীয়ের জন্মদিন পালন করে মুম্বই ফেরার কথা ছিল তাঁর। আপাতত সেই পরিকল্পনা স্থগিত।

স্টার জলসার রিয়্যালিটি শো ‘সুপার সিঙ্গার’ - এর গ্র্যান্ড ফিনালের দিন বিচারকের আসনে উপস্থিত ছিলেন গায়ক। কয়েকদিন আগেই শেষ হয় এই শো।

Advertisement

আরও পড়ুন: একসঙ্গে ধুনুচিনাচ করলেন প্রিয়াঙ্কা সরকার এবং সন্দীপ্তা সেন?

আরও পড়ুন: জ্বর নেই, করোনামুক্ত হতেই চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement