Shaan’s wife Radhika on Mental Health

‘জীবনের কঠিন সময়, অবসাদে ডুবে থেকেছি’, কী হয়েছে শানের স্ত্রীর? নিজেই মুখ খুললেন রাধিকা

২১ মে ছিল রাধিকার জন্মদিন। সেই দিন একটি আবেগঘন পোস্ট করেন রাধিকা। সেখানে রাধিকা জানান, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ২০:৩৩
Share:

কোন কঠিন সময়ের কথা জানালেন শানের স্ত্রী রাধিকা? ছবি: সংগৃহীত।

তাঁর সঙ্গীতের অনুরাগী অসংখ্য। তবে গায়ক শানের মুখে লেগে থাকা হাসিতেও মুগ্ধ অনেকেই। অনুরাগীদের মতে, শানের এই হাসি তাঁদের ইতিবাচক শক্তি এনে দেয়। কিন্তু গত বছরে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন গায়কের স্ত্রী রাধিকা মুখোপাধ্যায়। সম্প্রতি নিজের সেই কঠিন সময়ের অভিজ্ঞতার কথা খোলাখুলি ভাগ করে নিয়েছেন তিনি।

Advertisement

২১ মে ছিল রাধিকার জন্মদিন। সেই দিন একটি আবেগঘন পোস্ট করেন রাধিকা। সেখানে তিনি জানান, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন তিনি। সেই সময়ে স্বামী শান তাঁর পাশে ছিলেন বলেও উল্লেখ করেন রাধিকা। কিন্তু ঠিক কী হয়েছিল তাঁর?

সমাজমাধ্যমেই রাধিকা জানিয়েছেন যে, তিনি মনোবিদের পরামর্শ নিয়েছেন। একটি শংসাপত্রের ছবিও ভাগ করে নিয়েছেন রাধিকা। সেই সঙ্গে তিনি লেখেন, “জন্মদিনের শুভেচ্ছা, ভালবাসা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ। এ বছরটা আমার কাছে আলাদা। এই বছরটা আরও শক্তিশালী এবং নিজেকে আরও সম্পূর্ণ মনে হচ্ছে।”

Advertisement

রাধিকা আরও জানান, তিনি কখনও লুকোননি যে তিনি অবসাদের মধ্যে দিয়ে গিয়েছেন। তিনি লেখেন, “এটা ছিল আমার জীবনের অন্যতম কঠিন সময়। কিন্তু আমি বিশ্বাস রেখেছি যে, সুস্থ হওয়াও সম্ভব। আর আমি এটাও জানি, আমার পরিবারের সমর্থন ছাড়া কিছু সম্ভব হত না। আমার স্বামী শান, আমার সন্তান সোহম ও মাহি, আমার বোনেরা এবং বাবা-মায়েরা সব সময়ে আমার পাশে ছিলেন।”

গত এক বছরে রাধিকা নিজের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য অনেক কাজ করেছেন। তাই বর্তমানে নিজেকে অনেক বেশি সুখী, হালকা এবং আত্মসচেতন বলে মনে করেন শান-পত্নী। তাই জন্মদিনে এই শংসাপত্রই তাঁর কাছে সবচেয়ে বড় উপহার। তাঁর কথায়, “নিজেকে উন্নত করাই ছিল এ বছরের উপহার। আর এটাই হয়তো আমার সবচেয়ে গর্বের জন্মদিন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement