Soha Ali Khan

কাদের হাঁড়ির খবর জানতে করিনার কাছে যান সোহা! দাদা সইফের থেকে কোন পরামর্শ পান তিনি?

পরিবারের সব খবরও নাকি করিনার কাছে থাকে। সোহা নিজেই জানিয়েছেন, পরিবারের নানা খবরাখবর বা গুঞ্জন জানতে হলে তিনি ভরসা করেন তাঁর বৌদি করিনা কপূরের উপর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ২০:১৩
Share:

করিনা ও সইফের সঙ্গে কী নিয়ে আলোচনা হয় সোহার? ছবি: সংগৃহীত।

বলিউডের সব খবরাখবর নাকি থাকে করিনা কপূরের কাছে। সম্পর্কের গুঞ্জন থেকে কেচ্ছা, সব কিছু নিয়ে নাকি ওয়াকিবহল থাকেন ‘বেবো’। তাই তাঁর কাছে বলিউডের অন্যেরাও খবরের খোঁজ করেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী তথা করিনার ননদ সোহা আলি খান। তবে একটি বিশেষ প্রয়োজনে ভাই সইফের দ্বারস্থ হন তিনি।

Advertisement

পরিবারের সব খবরও নাকি করিনার কাছে থাকে। সোহা নিজেই জানিয়েছেন, পরিবারের নানা খবরাখবর বা গুঞ্জন জানতে হলে তিনি ভরসা করেন তাঁর বৌদি করিনা কপূরের উপর। আর সম্পর্ক নিয়ে পরামর্শের দরকার হলে তিনি কথা বলেন দাদা সইফ আলি খানের সঙ্গে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সোহা জানান, সব সময় চার পাশে কী ঘটছে সে সম্পর্কে খুব ভাল ভাবে জানেন করিনা। পরিবার, বন্ধুবান্ধব বা বলিপাড়ার নানা খবর তাঁর কাছে থাকে। তাই কোনও মজার গসিপ জানতে চাইলে সোহা প্রথমেই করিনার কাছেই যান। অন্য দিকে, ব্যক্তিগত সম্পর্ক বা জীবন নিয়ে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে তিনি দাদা সইফ আলি খানের পরামর্শ নেন।

Advertisement

সইফ খুব শান্ত স্বভাবের মানুষ এবং সম্পর্কের বিষয়গুলো তিনি পরিণত ভাবে বিচার করেন। তাই তাঁর পরামর্শ সব সময়ই খুব মূল্যবান বলে মনে করেন সোহা। তাঁর কথায়, “সম্পর্কের পরামর্শ নিতে আমি ভাইয়ের কাছেই যাই। আমার আর কোনও পুরুষ বন্ধু এখন নেই। তাই পুরুষের দৃষ্টিকোণ থেকে সম্পর্ককে বুঝতে হলে ভাইয়ের কাছেই যাই। আর করিনা খুবই মজার। যাদের ব্যাপারে হয়তো কখনও ভাবিওনি, তাদের নিয়েও নানা তথ্য থাকে ওর কাছে। ও সব কিছু খুব ভাল ভাবে পর্যবেক্ষণ করে আসলে।”

পরিবারের সকলের মধ্যে খুব ভাল বোঝাপড়া রয়েছে বলেও জানান সোহা। সবাই একে অপরের পাশে থাকেন এবং প্রয়োজনের সময় খোলামেলা আলোচনা করেন। জানান অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement