Sonakshi Sinha

বাবা, স্বামীর সঙ্গে নৈশভোজ করতে গিয়েছিলেন সোনাক্ষী, তার পরে হঠাৎ কেন রেগে গেলেন অভিনেত্রী?

রেস্তরাঁ থেকে বেরোনোর সময় ছবিশিকারিদের আচরণে বিরক্ত হতে দেখা গেল অভিনেত্রী সোনাক্ষীকে। সোমবার রাতে মুম্বইয়ে স্বামী জ়াহির ইকবাল এবং বাবা শত্রুঘ্ন সিন্‌হার সঙ্গে নৈশভোজ সেরে বেরোতেই তাঁদের ঘিরে ধরেন আলোকচিত্রীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ২১:১০
Share:

কেন রেগে গেলেন সোনাক্ষী? ছবি: সংগৃহীত।

সময়ের সঙ্গে অভিনেত্রী জয়া বচ্চনের একটা ভাবমূর্তি তৈরি হয়েছে। তিনি যে আলোকচিত্রীদের খুব একটা পছন্দ করেন না, সে কথা প্রায় সকলের জানা। এ বার ছবিশিকারীদের দেখে রেগে আগুন অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হাও।

Advertisement

রেস্তরাঁ থেকে বেরোনোর সময় ছবিশিকারিদের আচরণে বিরক্ত হতে দেখা গেল অভিনেত্রী সোনাক্ষীকে। সোমবার রাতে মুম্বইয়ে স্বামী জ়াহির ইকবাল এবং বাবা শত্রুঘ্ন সিন্‌হার সঙ্গে নৈশভোজ সেরে বেরোতেই তাঁদের ঘিরে ধরেন আলোকচিত্রীরা। সেই মুহূর্তের একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিয়োতে দেখা যায়, প্রথমে হাসিমুখেই ক্যামেরার সামনে পোজ় দেন সোনাক্ষী, জ়াহির এবং শত্রুঘ্ন। কিন্তু ছবি তোলার পরেও যখন ছবিশিকারিরা একটানা ভিডিয়ো করতে থাকেন, তখন খুবই অস্বস্তি প্রকাশ করেন অভিনেত্রী। তিনি তাঁদের ভিডিয়ো করা বন্ধ করার অনুরোধও জানান। যদিও অনুরোধের পরেও কয়েক মুহূর্ত ক্যামেরা চলতেই থাকে। পরে পরিবারের সঙ্গে গাড়িতে উঠে সেখান থেকে চলে যান সোনাক্ষী।

Advertisement

প্রসঙ্গত, দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর ২০২৪ সালের ২৩ জুন মুম্বইয়ের বাড়িতে ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে করেন সোনাক্ষী ও জ়াহির। পরে বলিউডের বহু তারকাকে নিয়ে খাওয়াদাওয়ার আয়োজন করেছিলেন নবদম্পতি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলমন খান, হুমা কুরেশি, রেখা, তব্বু, অনিল কপূর, রাজকুমার রাও, কাজল, রিচা চড্‌ঢা, অদিতি রাও হায়দরি, রবীনা টন্ডন-সহ অনেকেই।

তবে সোনাক্ষীই প্রথম নন, এর আগেও অনেক তারকাই ছবিশিকারিদের উপর রাগ করতে দেখা গিয়েছে। এক বার রণবীর কপূর বিরক্তি উগরে দিয়েছিলেন। আলোকচিত্রীরা তাঁদের আবাসনের প্রায় ভিতরে ঢুকে গিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। এমনকি এক বার সিদ্ধার্থ মলহোত্রও হাসপাতালের বাইরে খুবই রেগে গিয়েছিলেন। দূরে সরে দাঁড়াতে বলেছিলেন ছবিশিকারিদের। এ ছাড়া এই তালিকায় রয়েছে কাজল-সহ আরও কয়েক জন তারকার নাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement