Sonam Kapoor

বলিউডে আবার সুখবর, সোনম-আনন্দের পরিবারে এল নতুন অতিথি, দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

বসন্তেই দ্বিতীয় সন্তান আসতে চলেছে বলে আগেই জানিয়েছিলেন সোনম কপূর। বেশ কয়েক মাস ধরেই মুম্বইয়ে সন্তানের জন্য কেনাকাটা শুরু করে দিয়েছিলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২৩:১৭
Share:

দ্বিতীয় সন্তানের মা হলেন সোনম কপূর। ছবি: সংগৃহীত।

২০২২ সালে প্রথম বার মা হন অভিনেত্রী সোনম কপূর। প্রথম সন্তান বায়ুর জন্মের তিন বছরের মাথায় আবার মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। ২০২৫ সালের নভেম্বর মাসে দ্বিতীয় বার মা হওয়ার খবর দেন নায়িকা। অবশেষে আনন্দ আহুজা ও সোনমের সংসারে এল নতুন অতিথি। পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী।

Advertisement

রবিবার রাতে সুখবর নিজেই ভাগ করে নিয়েছেন সোনম এবং আনন্দ। নিজেদের সমাজমাধ্যমের পাতায় তাঁরা লেখেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি পুত্র সন্তান হয়েছে। ভাইকে পেয়ে বায়ুও খুব খুশি। সে এখন বড় দাদা। সোনম এবং সন্তান দু’জনেই সুস্থ আছে।”

বসন্তেই দ্বিতীয় সন্তান আসতে চলেছে আগেই জানিয়েছিলেন সোনম। বেশ কয়েক মাস ধরেই মুম্বইয়ে সন্তানের জন্য কেনাকাটা শুরু করে দিয়েছিলেন অভিনেত্রী। শিল্পপতি আনন্দকে বিয়ে করার পর থেকেই লন্ডনে সংসার পাতেন অভিনেত্রী। যদিও প্রথম সন্তানের জন্মের পরে বেশিরভাগ সময় হয় তিনি মুম্বইয়ে থাকেন, নয়তো দিল্লিতে শ্বশুরবাড়িতে থাকেন। দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার পরে মুম্বইয়ে ছিলেন সোনম। গর্ভবস্থার অন্তিম পর্যায়ে এসেও একাধিক শুট করেছেন। বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। সিনেমার পর্দা থেকে নিজেকে সরিয়ে নিলেও ক্যামেরা সোনমকে ছাড়েনি। বড় ছেলের বয়স তিন, এখন ছেলের মুখ প্রকাশ্যে আনেননি দম্পতি। বার বার ছবিশিকারিদের অনুরোধ করেছেন, সন্তানের মুখ যেন না দেখান তাঁরা। এ বার দ্বিতীয় সন্তনের ক্ষেত্রেও কি একই রকমের কড়া হবেন তারকাদম্পতি?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement