Srijla Guha

‘মন ফাগুন’-এর পর আবার ছোটপর্দায় ফিরছেন সৃজলা গুহ? কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?

ছোটপর্দায় অভিনয় করতে গেলে দিনের প্রায় ১৪ ঘণ্টা দিতে হয়। এই মুহূর্তে দিনের এতটা সময় দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। তাঁর নিজের আরও কিছু দায়িত্ব আছে, জানালেন সৃজলা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৯:০০
Share:

কোন ধারাবাহিকে দেখা যাবে সৃজলা গুহকে? ছবি: সংগৃহীত।

তাঁকে শেষ বার দেখা গিয়েছিল ‘মন ফাগুন’ ধারাবাহিকে। তার পরে আর সে ভাবে তাঁকে দেখা যায়নি। ওয়েব সিরিজ়েই একের পর এক অভিনয়ে করে গিয়েছেন। সূত্র বলছে, তাঁকে আবার দেখা যাবে ‘ভালবাসার রং রুট’ ধারাবাহিকে। কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?

Advertisement

খোঁজ নিতে আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয় সৃজলার সঙ্গে। তিনি তখন ব্যস্ত অন্য শুটিংয়ে। এখনই ছোটপর্দায় ফিরতে খুব যে আগ্রহী তিনি, তা নয়। অভিনেত্রী বললেন, “আমাকে সৃজলা হিসাবেই দেখা যাবে এই ধারাবাহিকে। অতিথি চরিত্রে। দু’দিনের শুটিং ছিল। ধারাবাহিকে দেখানো হচ্ছে, চড়ুইভাতির আয়োজন করা হয়েছে। সেখানেই অতিথি হিসাবে হাজির হয়েছি আমি।”

ছোটপর্দায় অভিনয় করতে গেলে দিনের প্রায় ১৪ ঘণ্টা দিতে হয়। এই মুহূর্তে দিনের এতটা সময় দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। তাঁর নিজের আরও কিছু দায়িত্ব আছে। সৃজলা জানান, দু’দিনের জন্য ধারাবাহিকের শুটিং করতে গিয়ে তিনি উপলব্ধি করেছেন, এতটা সময় দেওয়া সত্যিই তাঁর পক্ষে কঠিন। তাই আপাতত ছোটপর্দা থেকে দূরে রয়েছেন। তবে এই জগৎ এতটাই অনিশ্চিত, তাই কিছু সঠিক ভাবে বলা যায় না। ছোটপর্দার প্রতি তাঁর বরাবরের ভালবাসা থাকবে। আপাতত অন্য কাজে ব্যস্ত অভিনেত্রী। সম্ভবত বড়পর্দার কাজই শুরু করেছেন। তবে তা এখনই খোলসা করতে রাজি নন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement