Tollywood Gossip

প্রেম ভাঙতেই নায়কের বাড়িতে ভূতুড়ে কাণ্ড! অন্দরের ফিসফাস, নেপথ্যে নাকি প্রাক্তন প্রেমিকা

ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, প্রাক্তন প্রেমিকের শান্তি সহ্য হয়নি নায়িকার। তাই নাকি নিজে সংসার পাতলেও অনেক ধরনের ফন্দি কষেছিলেন তাঁকে বিপদে ফেলার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৩
Share:

প্রাক্তনকে শায়েস্তা করতে কী ফন্দি আঁটেন নায়িকা? প্রতীকী ছবি।

অনেক দিন প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। তার পরে দু’জনের পথ হয়ে যায় আলাদা। নায়িকা বিয়ে করে নেন মনের মতো পাত্র খুঁজে। অন্য দিকে নায়ক নিজের ধারাবাহিকেই খুঁজে পান মনের মানুষকে। এক দিকে নায়িকা সংসার করছেন। অন্য দিকে নায়ক তাঁর প্রেমিকার সঙ্গে একত্রবাসেই পেয়েছেন শান্তি।

Advertisement

ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, প্রাক্তন প্রেমিকের শান্তি নাকি সহ্য হয়নি নায়িকার। তাই নাকি নিজে সংসার পাতলেও অনেক ধরনের ফন্দি কষেছিলেন নায়ককে বিপদে ফেলার। এমনকি ভাঙা প্রেম নিয়ে বলতে গিয়ে প্রকাশ্যে প্রাক্তন সম্পর্কে অনেক ধরনের নেতিবাচক কথাও বলেছিলেন। যদিও নায়ক এঁটেছিলেন মুখে কুলুপ।

শোনা যাচ্ছে, সে সময়ে নায়কের বাড়িতেও অনেক রকমের অদ্ভুত সব ঘটনা ঘটছিল। যদিও প্রথমে সেগুলোয় গুরুত্ব না দিলেও, পরে বেশ ভুক্তভোগী হতে হয়েছিল অভিনেতাকে। রীতিমতো ভয় পেয়েছিলেন অভিনেতার বর্তমান প্রেমিকাও। শোনা যায়, বাইরে থেকে নাকি কলকাঠি নেড়েছিলেন সেই নায়িকা। তিনি নাকি তন্ত্রসাধনায় বিশ্বাসী। ইন্ডাস্ট্রির অন্দরে এমনিই গুঞ্জন, স্টুডিয়োপাড়ার অনেকেই তন্ত্রসাধনা, কালোজাদুতে বিশ্বাস করেন। কেউ কেউ নাকি নিজেও এ সবের সঙ্গে যুক্ত। শোনা যায়, প্রেমিককে শায়েস্তা করার জন্য নাকি নেপথ্যে তিনিও এমন কিছু কাজকর্মই করিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement