Kriti Sanon

কবে বিয়ে করবেন কৃতি? কেমন সঙ্গীর অপেক্ষায় তিনি? মুখ খুললেন অভিনেত্রীর ভগ্নিপতি

কৃতি সেননের বিয়ে নিয়ে এ বার মুখ খুললেন তাঁর ভগ্নিপতি স্টেবিন বেন। তিনি মনে করেন, কৃতি কবে বিয়ে করবেন, তা একান্তই অভিনেত্রীর নিজস্ব সিদ্ধান্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১৮:৪৮
Share:

বোনের বিয়ে হয়ে গিয়েছে, কৃতির বিয়ে কবে? ছবি: সংগৃহীত।

কৃতি সেনন কবে বিয়ে করছেন? এই প্রশ্ন তাঁর অনুরাগীদের। বছরখানেক ধরে কৃতি ও ব্যবসায়ী কবীর বহিয়ার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। তাই অভিনেত্রীর অনুরাগীদের প্রশ্ন, সঙ্গী যখন ঠিকই হয়ে গিয়েছে, তখন আর দেরি কেন? চলতি বছরেই বিয়ে করেছেন কৃতির বোন নূপুর সেনন। তাই এ বার দিদির বিয়ে নিয়ে আগ্রহী অনুরাগীরা।

Advertisement

কৃতির বিয়ে নিয়ে এ বার মুখ খুললেন তাঁর ভগ্নিপতি স্টেবিন বেন। তিনি মনে করেন, কৃতি কবে বিয়ে করবেন, তা একান্তই অভিনেত্রীর নিজস্ব সিদ্ধান্ত। নিজের বিয়ের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা কৃতির রয়েছে। স্টেবিনের কথায়, “ছোটবোনের বিয়ে হয়ে গিয়েছে। তাই দিদিরও দ্রুত বিয়ে হয়ে যাক, অনেকেই এমন চান। কিন্তু এ সব নিয়ে কৃতির সঙ্গে আমি আলোচনা করি না। আমি বরং লোকজনকে বোঝানোর চেষ্টা করি। এই বিষয়ে আমি কৃতিকেই সমর্থন করি। একের পর এক ভাল কাজ করছে ও কেরিয়ারে।”

পেশায় গায়ক স্টেবিন বলেন, “ছোট শহর থেকে এসে নিজের চেষ্টায় নিজের জায়গা তৈরি করেছে। এটা কোনও ছোট বিষয় নয়। ওর যখন মনে হবে যে, বিয়ে করার সঠিক সময় এসেছে, তখনই ও এগোবে। ওকে সেই জায়গাটা আমাদের দিতে হবে। কৃতি যখন মনে করবে, ও মনের মতো সেরা মানুষকে খুঁজে পেয়েছে এবং বিয়ে নিয়ে ও নিশ্চিত, তখনই ও পরবর্তী সিদ্ধান্ত নেবে।”

Advertisement

২০২৪ সাল থেকে কানাডার ব্যবসায়ী কবীরের সঙ্গে সম্পর্কের গুঞ্জন কৃতির। যদিও তাঁরা সম্পর্কের কথা আনুষ্ঠানিক ভাবে কখনওই ঘোষণা করেননি। কিন্তু প্রায়ই তাঁদের একসঙ্গে দেখা যায়। গুঞ্জন সত্যি হলে, সম্পর্কের দু’বছর হয়ে গিয়েছে। তা হলে কি কবীরকে নিয়ে এখনও নিশ্চিত নন কৃতি? কিসের অপেক্ষায় আছেন তিনি? সামনেই কৃতির জন্মদিন। সেই দিনই কি করবেন কোনও বিশেষ ঘোষণা? এমন নানা প্রশ্ন রয়েছে অনুরাগীদের মনে।

উল্লেখ্য, কিছু দিন আগেই মুক্তি পেয়েছে কৃতির ছবি ‘ককটেল ২’। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এর আগে মুক্তি পেয়েছিল ‘তেরে ইশ্‌ক মে’। সেই ছবিও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement