Sunny Leone: উষ্ণ আলিঙ্গন, উপহার, কাকে কাকে রাখি পরালেন সানি লিওনি?

মেয়ে নিশার সঙ্গে রাখিবন্ধন উৎসবে মাতলেন সানি লিওনি। আত্মীয়, বন্ধু সবাইকে বাঁধলেন ভালবাসায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২২ ১৫:৪৫
Share:

নিরাপত্তাকর্মীদের হাতেও রাখি পরালেন সানি

হাতে হাতে হৃদয়ের বন্ধন। রাখি সবার জন্য। কেবল নিকট আত্মীয় কিংবা ভাইবোনেদের নয়, প্রিয় বন্ধুদেরও রাখি পরালেন সানি লিওনি। কন্যা নিশার সঙ্গে তিনিও মাতলেন বৃহত্তর আনন্দ-উৎসবে। সঙ্গে স্বামী ড্যানিয়েল ওয়েবার আর যমজ দুই পুত্র নোয়া এবং আশার।

Advertisement

শুক্রবার জমজমাট পারিবারিক রাখি অনুষ্ঠানের ঝলক ভাগ করে নিলেন ‘রাগিণী এমএমএস ২’ অভিনেত্রী। ছবিতে পেঁয়াজরঙা কুর্তা-পালাজোতে ঘর আলো করে ছিলেন সানি। ড্যানিয়েল আর নোয়ার অঙ্গে নীল পাঞ্জাবি, সাদা কুর্তা। মিঠে হলুদ লেহেঙ্গায় ঝলমল করছে নিশা। আশারের পরনে গেরুয়া পাঞ্জাবি। একই ফ্রেমে ধরা দিল সুখী পরিবার। সেই ছবি দিয়ে সকলকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন সানি।

তাঁদের দুধসাদা ঘরে এ দিন আমন্ত্রিত ছিলেন ফ্যাশন ডিজাইনার রোহিত বর্মা, স্টাইলিস্ট হিতেন্দ্র কাপোপারা, ইউসুফ ইব্রাহিম এবং আরও দুই বন্ধু। তাঁদের হাতে সযত্নে রাখি পরিয়ে দিলেন সানি। ভাইদের মঙ্গলকামনায় তাদের হাতে রাখি পরাল ছোট্ট নিশা। নোয়া আর আশারও রাখি বাঁধল বোনের হাতে। শুধু তাই নয়, সানির বন্ধু ইউসুফকেও রাখি পরিয়েছে নিশা। গদগদ ইউসুফ সবার সঙ্গে ভাগ করে নিলেন সেই ছবি।

Advertisement

একটি ভিডিয়োতে রোহিতও ধরে রাখলেন কিছু মুহূর্ত। সানি তাঁকে রাখি পরিয়ে দিতেই জড়িয়ে ধরলেন রোহিত। উপহার তুলে দিলেন বন্ধুর হাতে। বাড়ির নিরাপত্তাকর্মীর হাতেও রাখি পরালেন সানি।

পরবর্তী ছবির কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন বলি-তারকা। আগামী দিনে অনুরাগ কশ্যপের ছবিতে দেখা যাবে সানিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement