Kangana-Tapsee

সমসাময়িক না হয়েও কঙ্গনার সঙ্গে তাপসীর দ্বন্দ্ব জারি! প্রশ্ন উঠতে কী জবাব ‘জুনিয়র’ নায়িকার?

কিছু বছর আগের ঘটনা। প্রকাশ্যে এসেছিল অভিনেত্রী কঙ্গনা রনৌত এবং তাপসী পন্নুর দ্বন্দ্বের কথা। এত বছর পরে এই বিষয়ে কী বললেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১১
Share:

কঙ্গনা রনৌত এবং তাপসী পন্নুর মধ্য়ে কী নিয়ে সমস্যা হয়েছিল? ছবি: সংগৃহীত।

নায়িকারা নাকি কখনও বন্ধু হতে পারেন না। সাধারণত সমসাময়িক তারকাদের ক্ষেত্রে এমন বলা হয়ে থাকে। কিন্তু সমসাময়িক না হলেও অভিনেত্রী তাপসী পন্নু এবং কঙ্গনা রনৌতের দ্বন্দ্ব উঠে এসেছিল প্রকাশ্যে। তাপসীর নতুন মন্তব্যে সেই পুরনো বিতর্ক আবার উস্কে উঠল। সম্প্রতি কঙ্গনার সঙ্গে সমস্যা প্রসঙ্গে প্রশ্ন করা হয় নায়িকাকে। কী উত্তর দেন তিনি?

Advertisement

কিছুটা অবাক হয়েই তাপসীর উত্তর, কঙ্গনা কখনও তাঁর সমসাময়িক ছিলেন না। ফলে সিনিয়র অভিনেত্রীর সঙ্গে সমস্যার কোনও প্রশ্ন ওঠে না। শোনা গিয়েছিল, কঙ্গনাকে কটাক্ষ করে কোনও মন্তব্য করেছিলেন তাপসী। যদিও এত দিন পরে সেই প্রসঙ্গ উঠলে অভিনেত্রী সেই দাবি সটান নাকচ করেন। উল্টে জানান, এমন কোনও মন্তব্য কেউ খুঁজে বার করতে পারবে না।

তাপসী বলেছিলেন, “কঙ্গনার দিদি আমাকে ইঙ্গিত করে বলেছিলেন আমি নাকি ‘চিপ কপি ক্যাট’। এই মন্তব্যের আমি কোনও পাল্টা জবাব দিইনি। কেউ খুঁজেই পাবেন না। তাই দ্বন্দ্ব, বিরোধের কোনও জায়গা নেই।” বহু বছর আগে এই বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু প্রকাশ্যে দু’জন অভিনেত্রীর কেউই এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি। তাপসী যোগ করেন, “আবার বলছি, আমাদের কোনও ঝামেলা হয়নি। তবে আমার মনে হয়, এই ধরনের খবর ছড়িয়ে পড়ায় একাংশের নিশ্চয়ই কিছু না কিছু লাভ হয়েছে।” কঙ্গনা এবং তাপসী দু’জনেই অনেক পরিশ্রম করে ইন্ডাস্ট্রিতে জায়গা তৈরি করেছেন। তাঁদের পরিবারের কেউই অভিনয়জগতের সঙ্গে যুক্ত নন। ফলে প্রথম সুযোগ পেতেও বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল তাঁদের। বছরের পর বছর ভাল কাজের মাধ্যমে নিজেদের জমি পোক্ত করেছেন তাঁরা। ফলে এ ধরনের বিতর্ককে গুরুত্ব দিতে রাজি নন তাপসী। এমনকি কঙ্গনাও কখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement