Tollywood News

বাড়িতেই মৃত অবস্থায় পাওয়া গেল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীর দেহ! ঠিক কী ঘটেছিল?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর চেন্নাইয়ের বাড়ি থেকে দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৯:৪৮
Share:

রহস্যজনক মৃত্যু তামিল অভিনেত্রীর! ছবি: সংগৃহীত।

রহস্যজনক ভাবে মৃত্যু তামিল অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যমের। ‘কয়াল’ ধারাবাহিকে অভিনয়ের জন্য দক্ষিণী ছোটপর্দার পরিচিত মুখ ছিলেন তিনি। ৬ এপ্রিল চেন্নাইয়ে নিজের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে হতভম্ব তাঁর সহ-অভিনেতারা। মাত্র ৩৬ বছরে এই পরিণতি হবে, ভাবেননি কেউই।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর চেন্নাইয়ের বাড়ি থেকে দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। খবরে বলা হয়েছে, ব্যক্তিগত জীবনে অশান্তির জেরেই চরম পদক্ষেপ করেছেন। সম্ভবত স্বামীর সঙ্গে ভিডিয়ো কলে বচসায় জড়ান নায়িকা। যার ফলে মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি। তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত তাঁর স্বামীর কোনও বক্তব্য মেলেনি।

শ্রীলঙ্কার মেয়ে সুভাষিণী বরাবরই অভিনেত্রী হতে চেয়েছিলেন। সেই ইচ্ছা বুকে নিয়ে চলে আসেন চেন্নাইয়ে। তামিল বিনোদনজগতে নিজের জায়গা তৈরি করা সহজ ছিল না। অডিশন, ছোট ছোট চরিত্র এবং কঠিন প্রতিযোগিতার মধ্যে দিয়েই তাঁকে এগোতে হয়েছে। তবে নিজের অধ্যবসায় ও অভিনয়ের প্রতি গভীর ভালবাসার মাধ্যমে ধীরে ধীরে নতুন নতুন সুযোগ পেতে শুরু করেন। ‘কয়াল’ ধারাবাহিকের মাধ্যমে নিজের জমি শক্ত করেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement