Tahalapathy Vijay Divorce

এখনই আইনি বিচ্ছেদ হচ্ছে না থলপতি ও সঙ্গীতার! খোরপোশ নিয়ে দর কষাকষি? পরবর্তী শুনানি কবে

থলপতি বিজয় ও তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদ মামলার শুনানি মাসদুয়েক পিছিয়েছে। তা ছাড়া খোরপোশের অঙ্ক নিয়েও সঙ্গীতার সঙ্গে থলপতির চাপানউতর চলছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৮:১৭
Share:

(বাঁ দিকে) থলপতি বিজয়, (ডান ডিকে) সঙ্গীতা সোরনালিঙ্গম। ছবি: সংগৃহীত।

আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুতে বিধাসভা নির্বাচন। তার আগে, ২০ তারিখে ছিল থলপতি বিজয় ও সঙ্গীতা সোরনালিঙ্গমের বিবাহবিচ্ছেদের মামলার শুনানির দিন। সেই শুনানি আপাতত স্থগিত করা হয়েছে। কারণ, এ বারের নির্বাচনের অন্যতম প্রার্থী বিজয়। তাই বিচ্ছেদ মামলার শুনানি মাসদুয়েক পিছিয়েছে। তা ছাড়া খোরপোশের অঙ্ক নিয়েও নাকি স্ত্রীর সঙ্গে চাপানউতর চলছে থলপতির।

Advertisement

বিজয়ের বিরুদ্ধে এক অভিনেত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হওয়ার অভিযোগ তোলেন তাঁর স্ত্রী। এর ফলে গভীর মানসিক যন্ত্রণা ও কষ্টের শিকার হতে হয় সঙ্গীতাকে, যা বিশ্বাসঘাতকতা এবং দাম্পত্যে বিশ্বাস লঙ্ঘনের শামিল, দাবি তাঁর। অভিযোগপত্রে আরও বলা হয় যে, অভিনেতা ওই অভিনেত্রীর সঙ্গে প্রকাশ্যে মেলামেশা চালিয়ে যান, যা তাঁদের সন্তানদের জন্যও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে।

অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে প্রেমের গুঞ্জন। ছবি: সংগৃহীত।

এ ছাড়াও তাঁর স্ত্রীর অভিযোগ, ২০২১ সাল থেকে বিজয় মানসিক ভাবে নিজেকে গুটিয়ে নেন, স্ত্রীর সঙ্গে নাকি তাঁর মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ হয়ে যায়। সঙ্গীতাকে বিজয় নাকি পরোক্ষ ভাবে ত্যাগ করেন। যার ফলে দাম্পত্যজীবন থেকেও তাঁর স্ত্রী দূরে সরে যেতে বাধ্য হন। এ সবের মধ্যেই খবর, অভিনেতার স্ত্রী নাকি খোরপোশ বাবদ ২৫০ কোটি টাকা চেয়েছেন।

Advertisement

ভোটপ্রচারে বিজয়।

থলপতির দুই সন্তান— এক পুত্র ও এক কন্যা। বাবাকে নিয়ে নাকি বিব্রত ছেলে জেসন সঞ্জয়। ইতিমধ্যেই বাবাকে সমাজমাধ্যম থেকে বাদ দিয়েছেন তিনি। যদিও এমন পরিস্থিতিতে মেয়ের অবস্থান স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে, অভিনেতা-পত্নী সঙ্গীতা নাকি খোরপোশে চেন্নাইয়ের একটি সমুদ্রমুখী বাড়ি দাবি করেছেন। শুধু তা-ই নয়, থলপতিও নাকি বিষয়টা আদালতের বাইরে মিটমাট করে নিতে চাইছেন। যদিও সঙ্গীতা অনড় তাঁর প্রাপ্যের বিষয়ে। আবার থলপতি নাকি জানিয়ে দিয়েছেন যে, তিনি ৩৫ কোটির বেশি দিতে পারবেন না। অভিনেতার বিবাহবিচ্ছেদের মামলার পরবর্তী শুনানি হবে ১৫ জুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement