শাহরুখ খান-আরিয়ান খান:
বলিউডের বাদশাহ তিনি। কম যায় না ছেলে আরিয়ানও। ১৯ বছরেই বলিউডের চার্মিং স্টার কিড হয়ে উঠেছেন তিনি।
বাবার সঙ্গে মুখের মিল এতটাই যে চোখ বুজেও বলে দেওয়া যায় যে আরিয়ান শাহরুখের ছেলে।
সুনীল শেট্টি-আহান শেট্টি:
খুব শীঘ্রই বলিউডে এন্ট্রি নিতে চলেছেন সুনীল-পুত্র আহান। শোনা যাচ্ছে নাকি সাজিদ নাদিয়াওয়ালার হাত ধরেই
বলি পাড়ায় পা দেবেন তিনি। বাবা সুনীল শেট্টির মতোই অবিকল একই রকম লম্বাটে মুখের আদল তাঁর।
শেখর সুমন- অধ্যয়ন সুমন:
বলিউডে তেমন সফল নন শেখর-পুত্র। তবে বাবার মতোই হুবহু একই রকম মুখের গড়ন তাঁর।
বাবা-ছেলে একইরকম স্টাইল স্টেটমেন্টও মেনে চলেন।
সানি দেওল-কর্ণ দেওল:
বাবার মতোই ছেলের মধ্যেও রয়েছে কিছুটা দিশি লুক। সানির ছেলে কর্ণকে প্রায় তাঁরই মতো দেখতে।
শোনা যাচ্ছে, খুব শীঘ্রই হয়তো বলিউডে পা দেবেন কর্ণ।
হেমা মালিনী-এষা দেওল:
একেবারে ‘মা কা বেটি’। একই রকম ডিম্বাকৃতি মুখের গড়ন। কপাল আর চুলের কাটিংও প্রায় এক হেমা-এষার।
শ্রীদেবী-জাহ্নবী কপূর:
যেন ছোটবেলার শ্রীদেবী। মায়ের সঙ্গে এতটাই মিল বড় মেয়ে জাহ্নবীর। কর্ণ জোহরের হাত ধরে খুব শীঘ্রই তাঁকে বড় পর্দায় আসছেন জাহ্নবী।
অমৃতা সিংহ ও সারা আলি খান:
একই রকম চোখ, একই রকম মুখের আদল। মায়ের মতোই সুন্দরী সারাও।
সইফ আলি খান-ইব্রাহিম খান:
মেয়ে সারা যতটা মা অমৃতার মতো, ছেলে ইব্রাহিম ততটাই বাবার ধাঁচে গড়া। ইব্রাহিমকে দেখতে অনেকটা ‘দিল চাহতা হ্যায়’-এর সইফের মতো।