দীপঙ্কর দে

বিয়ের পরের দিনই অসুস্থ দীপঙ্কর দে, ভর্তি আইসিইউতে

বৃহস্পতিবার রাত্রে দক্ষিণ কলকাতার এক রেস্তরাঁতে ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়ে বিয়ে সেরেছিলেন দীপঙ্কর-দোলন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২০ ১৯:৫৭
Share:

দোলন- দীপঙ্কর।

দীর্ঘ ২২ বছর একসঙ্গে থাকার পর বৃহস্পতিবার রেজিস্ট্রি বিয়ে করেছিলেন দীপঙ্কর দে এবং দোলন রায়। আজ শুক্রবার বিকেলবেলা শ্বাসকষ্টজনিত কারণে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন দীপঙ্কর।

Advertisement

আনন্দবাজার ডিজিটালের তরফ থেকে দীপঙ্করের স্ত্রী দোলনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ও দীর্ঘ দিন ধরেই সিওপিডি-তে আক্রান্ত। আজ বিকেল বেলা হঠাৎই শ্বাসকষ্ট শুরু হওয়ায় আমরা হাসপাতালে নিয়ে যাই। এই মুহূর্তে আইসিইউতে রয়েছে।”

বৃহস্পতিবার রাত্রে দক্ষিণ কলকাতার এক রেস্তরাঁতে বিয়ে সেরেছিলেন দীপঙ্কর-দোলন। কিন্তু এক দিনের মধ্যেই দীপঙ্করকে ভর্তি হতে হল হাসপাতালে।

Advertisement

আরও পড়ুন-পঁচাত্তরের বর, ঊনপঞ্চাশের কনে, ‘নয়া’ ঘর বাঁধলেন দীপঙ্কর-দোলন

বৃহস্পতিবার ঘরোয়া ভাবে কাছের কিছু বন্ধুদের নিয়ে বিয়েটা সেরে নিয়েছিলেন ওই জুটি। অনেক দিন ধরেই লিভ-ইন সম্পর্কে ছিলেন তাঁরা। গত কাল ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রি করেন দীপঙ্কর-দোলন। দীপঙ্কর পরেছিলেন সাদা পাজামা-পাঞ্জাবী। দোলনও কিছু কম যান না। বরকে টেক্কা দিয়ে তিনি পড়েছিলেন লাল রঙা বেনারসী। সঙ্গে মানানসই গয়না। দীপঙ্করের বর্তমান বয়স ৭৫। আর দোলনের ৪৯। কিন্তু কেমিস্ট্রি এখনও একইরকম। দীপঙ্করের অসুস্থতায় ভেঙে পড়েছেন স্ত্রী দোলন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement