Utsav Mukherjee

উৎসবের খোঁজ করতে নিমতার সেই ব্যাঙ্কে গেলেন মৌপিয়া, কী জানতে পারলেন পরিচালকের স্ত্রী?

টলিপাড়ায় একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি উৎসবের। এ বার খোঁজ নিতে নিমতা থানায় গেলেন পরিচালক-পত্নী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৬:৩৬
Share:

উৎসবের খোঁজ কি মিলল? ছবি: সংগৃহীত।

এক দিকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু, অন্য দিকে পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের আচমকাই নিরুদ্দেশ হয়ে যাওয়া। টলিপাড়ায় একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি উৎসবের। আনন্দপুর থানায় ‘মিসিং ডায়েরি’ করেছেন পরিচালকের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। আর কি কিছু জানা গেল?

Advertisement

পরিচালক-পত্নী জানিয়েছেন, তিনি নিমতার ‘পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক’-এ গিয়েছিলেন খোঁজ করতে। সেখান থেকে কী জানানো হয়েছে? আনন্দবাজার ডট কম-কে মৌপিয়া বললেন, “নিমতার ব্যাঙ্কে গিয়েছিলাম, যেখানে উৎসব গিয়েছিল আগের দিন। কিন্তু আমাকে কিছুই জানানো হচ্ছে না। পুলিশ তদন্ত করছে, এটাই আমাকে জানানো হয়েছে। ব্যাঙ্কেও যোগাযোগ করেছে পুলিশ। কিন্তু, ব্যাঙ্কের তরফে আমাকে কিছু বলা হয়নি।”

বৃহস্পতিবার দুপুর থেকে কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না পরিচালক উৎসবের। সেই দিন রাতে মৌপিয়া জানিয়েছিলেন, তাঁর সঙ্গে পরিচালকের শেষ বার কথা হয়েছিল দুপুর ২টো ২২ নাগাদ। তার পর থেকেই নাকি তাঁর ফোন বন্ধ। দুপুর গড়িয়ে বিকাল, সন্ধ্যা, রাত হয়ে যাওয়ার পরেও কোনও খোঁজ পাওয়া যায়নি পরিচালকের। সেই দিন নিজের ফোন নিয়ে বেরোননি উৎসব। তাঁর সঙ্গে ছিল অন্য একটি ফোন। পুলিশ সেই নম্বর ট্র্যাক করে জেনেছে, শেষ উল্টোডাঙা স্টেশনে বন্ধ হয়েছে তাঁর ফোন। এখনও পর্যন্ত পরিচালক কোথায় তা জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement