Trisha Krishnan

‘জীবনে ভালবাসাই সব কিছু নয়’! থলপতি বিজয়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝে কোন ইঙ্গিত দিলেন তৃষা?

বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, টালমাটাল দাম্পত্যজীবনের মাঝেই ভোটে দাঁড়িয়েছেন বিজয়। জোরকদমে চালাচ্ছেন প্রচার। এর মাঝে ভালবাসা নিয়ে কোন ইঙ্গিত দিলেন তৃষা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৬:২৫
Share:

বিজয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে কিসের ইঙ্গিত দিলেন তৃষা? ছবি: সংগৃহীত।

থলপতি বিজয়ের ২৭ বছরের বিয়ে এখন টালমাটাল পরিস্থিতিতে। স্ত্রীর অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। শোনা যাচ্ছে, দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে নাকি সম্পর্কে বিজয়। মাসকয়েক ধরেই এই বিতর্কে উত্তাল দক্ষিণী ইন্ডাস্ট্রি। তামিলনাড়ুর আসন্ন ভোটে দাঁড়িয়েছেন বিজয়। জোরকদমে চালাচ্ছেন প্রচার। এই আবহে ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃষার।

Advertisement

জনপ্রিয় তামিল অভিনেতার সঙ্গে তাঁর সহ-অভিনেত্রী তৃষার বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনে আইনি বিচ্ছেদের আবেদন করেছেন বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম। পারিবারিক আদালতে এই মামলা চলাকালীন তৃষার সঙ্গেই এক বিয়ের অনুষ্ঠানে হাজির হন অভিনেতা-রাজনীতিক বিজয়। তাতে যেন আরও হইচই পড়ে যায়। যদিও বিতর্কের মাঝে বিজয় দাবি করেছেন, তিনি সব খুইয়ে রাজনীতিতে এসেছেন, রাজনীতি ছাড়া আর কিছু নেই তাঁর জীবনে। এর মাঝেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃষার।

অভিনেত্রী সমাজমাধ্যমের পাতায় ভালবাসা, জীবনের মূল্য, মানসিক শান্তি নিয়ে একটি পোস্ট করেন। সেখানেই লেখেন, ‘‘আমি জীবনের এমন এক পর্যায়ে আছি, যেখানে আমি আর তর্ক করি না। আপনি যদি বলেন, ‘হাতি উড়তে পারে’! তা হলে আমি বলব, ‘আপনি একদম ঠিক’। আমি আপনার সঙ্গে একমত হচ্ছি, তেমনটা নয়। আসলে আপনাকে বোঝানোর মতো যথেষ্ট আগ্রহ আমার নেই। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি — নিজেকে সঠিক প্রমাণ করার চেয়ে মানসিক শান্তি বেশি মূল্যবান। ব্যাখ্যা করার চেয়ে চুপ থাকা সহজ এবং সবাই আমার মনোযোগ পাওয়ার যোগ্য নয়। কিছু তর্ক যেমন ভুল বোঝাবুঝির পর্যায়ে চলে যায়। সেগুলো আমাকে নিঃশেষ করে ফেলতে পারে। তাই আমি সে সব থেকে দূরে থাকি। নিজের শান্তি বজায় রাখি। আমি আজকাল নির্বিকার।” শেষে তৃষা বলেন, ‘‘ জীবনে ভালবাসাই সবকিছু নয়। আবার ভালবাসা ছাড়া সবকিছু অনর্থক।’’ এই পোস্টের মাধ্যমে যেন খানিকটা বুঝিয়ে দিলেন যে, বাইরের নেতিবাচকতা তৃষার মনে প্রভাব ফেলে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement