নতুন গান মুক্তি পাওয়ার পরই টুইটারে তুমুল সমালোচিত হলেন পাক গায়ক তাহের শাহ। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর গান ‘অ্যাঞ্জেল’। এর পরই টুইঙ্কল খন্না টুইট করেছেন, ‘পাকিস্তানের পারমানবিক অস্ত্রের কোনও প্রয়োজন নেই। আমাদের জন্য তাহির শাহই যথেষ্ট।’
গান লেখা এবং তাতে সুর দেওয়ার পাশাপাশি এই গানে স্ক্রিন প্রেজেন্সও রয়েছে তাহিরের। যেখানে বেগুনি গাউনে ‘অ্যাঞ্জেল’ রূপে দেখা যাচ্ছে তাঁকে। যদিও টুইঙ্কেলের দাবি, এই অ্যাঞ্জেলের চোখে চোখ রাখলে কনজাঙ্কটিভাইটিস হতে পারে। সত্যিই কী তাই? ভিডিও দেখে নিজেই বিচার করুন।
আরও পড়ুন