Tariq Shah

মুম্বইতে প্রয়াত বলিউড অভিনেতা-পরিচালক তারিক শাহ

মুম্বইয়ের এক বিখ্যাত পাপারাৎজি তাঁর টুইটারের মাধ্যমে তারিকের মৃত্যুর খবর সামনে আনেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২১ ১৫:৫৫
Share:

তারিক শাহ।

প্রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা-পরিচালক তারিক শাহ। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শনিবার ভোরবেলা মৃত্যু হয় তাঁর। সূত্রের খবর, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

বিগত ২ বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তারিক। ডায়ালিসিসও চলছিল তাঁর। দিন দু'য়েক আগে অভিনেতার অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। জানা যাচ্ছে, মুম্বইয়ের ইয়ারি রোডে শেষকৃত্য হয়েছে তাঁর। অভিনেত্রী সোমা আনন্দের স্বামী তারিক। তাঁদের একটি মেয়েও আছে। নাম সারা।

মুম্বইয়ের এক বিখ্যাত পাপারাৎজি তাঁর টুইটারের মাধ্যমে তারিকের মৃত্যুর খবর সামনে আনেন। তিনি লেখেন, ‘দুঃখের খবর। কড়ওয়া সাচ ধারাবাহিক এবং জনম কুন্ডলি’ ছবি খ্যাত অভিনেতা-পরিচালক তারিক শাহ মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন। অভিনেত্রী সোমা আনন্দের স্বামী তিনি’।

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তারিক। ‘জনম কুন্ডলি’, ‘বাহার আনে তাক’-এর মতো একাধিক ছবির পরিচালনা করেছেন এবং ‘কড়ওয়া সাচ’ নামে একটি ধারাবাহিকও পরিচালনা করেন তিনি। এ ছাড়াও একাধিক ছবিতে অভিনয় করেছেন। বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement