Rashmika Mandanna-Vijay Deverakonda Wedding

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দিল্লিতে গিয়ে নিমন্ত্রণ করেন বিজয়-রশ্মিকা, কী উপহার পেলেন যুগল?

বিয়ের দিনকয়েক আগেই রশ্মিকাকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিমন্ত্রণ করে আসেন বিজয়। কী কথা হল প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, উপহারই বা কী পেলেন যুগলে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪১
Share:

প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে বিয়েতে উপহারে কী পেলেন বিজয়-রশ্মিকা? ছবি: সংগৃহীত।

বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা উদয়পুর থেকে বিয়ে সেরে হায়দরাবাদে ফিরেছেন। ৪ মার্চ সেখানেই রয়েছে প্রীতিভোজের অনুষ্ঠান। বিয়ের দিনকয়েক আগেই রশ্মিকাকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিমন্ত্রণ করতে গিয়েছিলেন বিজয়। কী কথা হল প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, জানালেন বিজয়।

Advertisement

বিয়ের দিন উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গে উত্তরীয় আর সোনার ভারী গয়নায় সেজেছিলেন বিজয়। রশ্মিকাও সেজেছিলেন সোনার গয়না আর সাবেক সাজে। তেলুগু এবং কোডাভা— দুই রীতি মেনেই বিয়ে হয়েছে তাঁদের। আধুনিক সাজসজ্জার পরিবর্তে কয়েক দশক আগের ‘প্রাইমাল’ রীতি মেনে টেরাকোটার উপাদান, ফুল, কলাপাতা ইত্যাদি দিয়ে সাজানো হয়েছিল বিয়ের মণ্ডপ। বিয়ের আগে আশীর্বাদ নিতে প্রধানমন্ত্রীর কাছে যান তাঁরা। বিজয় পরে বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী আমাদের আশীর্বাদ করলেন। ওঁর সান্নিধ্যে দারুণ সময় কেটেছে আমাদের। আমরা ভারতীয় সংস্কৃতি, স্থাপত্য নিয়ে কথা বলেছি। উনি আমার মা-বাবার উদ্দেশে একটি চিঠি লিখে দেন।’’

একই ভাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশীর্বাদস্বরূপ একটি গণেশমূর্তি দেন যুগলকে। বিজয়ের কথায়, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় সিনেমা নিয়ে কথা হল। উনি একটি গণেশমূর্তি দিয়েছেন যেটি আমাদের বাড়ির প্রার্থনাকক্ষে রাখা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement