Entertainment News

ঘরের দেওয়ালে হৃতিকের ছবি কেন ঝুলিয়েছেন শাহরুখ?

‘ওম শান্তি ওম’ থেকে শুরু হয়েছিল এই জার্নি। এখনও তা সমানে চলছে। এ হল শাহরুখ খানের ‘অ্যাবস জার্নি’। আর নিজের সিক্স প্যাক তৈরি করার জন্য জিমের দেওয়ালে নাকি হৃতিক রোশনের ছবি ঝুলিয়ে রাখেন কিঙ্গ খান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৬ ১৪:২৬
Share:

‘ওম শান্তি ওম’ থেকে শুরু হয়েছিল এই জার্নি। এখনও তা সমানে চলছে। এ হল শাহরুখ খানের ‘অ্যাবস জার্নি’। আর নিজের সিক্স প্যাক তৈরি করার জন্য জিমের দেওয়ালে নাকি হৃতিক রোশনের ছবি ঝুলিয়ে রাখেন কিঙ্গ খান। কারণ তাঁর মতে, বি-টাউনে হৃতিকের মতো সুন্দর অ্যাবস নাকি আর কারও নেই!

Advertisement

অ্যাবস তৈরির জন্য কী ডায়েট ফলো করেন শাহরুখ?

জীবন থেকে ‘চিনি’ একেবারেই বাদ দিয়েছেন। লাঞ্চ আর ডিনারের বাইরে আর কিছু খান না। ডায়েটে দু’বেলাই থাকে বাড়ির তৈরি খাবার। শাহরুখের কথায়, ‘‘অ্যাবস তৈরির জন্য কোনও আলাদা ডায়েট দরকার নেই। যা ইচ্ছে খান, কিন্তু ওয়ার্কআউট মাস্ট।’’

Advertisement

বাদশা নিজে কেমন ওয়ার্কআউট করেন জানেন? তিনি সব কাজ সেরে নাকি মধ্যরাতে জিমে যান। তার পর জিম থেকে বেরিয়ে রাত তিনটের সময় ডিনার করেন নায়ক। ফোন বা মিউজিক তাঁর জিমে নট অ্যালাউড। এমনকী এসি-ও বন্ধ করে দেন। প্রচুর জল খাওয়াও নাকি শাহরুখের ওয়ার্কআউটের রুটিন।

আরও পড়ুন, ফুটবল টিম কিনছেন! কী বললেন শাহরুখ?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement