Gut Detox Water

কোন পানীয় নিয়মিত সকালে খেলে অন্ত্র থাকবে পরিচ্ছন্ন, ভাল থাকবে স্বাস্থ্য?

দিনভর নানা ধরনের খাবার খাওয়ার পরে অন্ত্র পরিচ্ছন্ন এবং বিষাক্ত উপাদান থেকে মুক্ত রাখবেন কী ভাবে। গাট ডিটক্ট ওয়াটার বা অন্ত্র পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত রাখার পানীয় সে কাজে সাহায্য করত পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ২০:৩১
Share:

ছবি : সংগৃহীত।

অন্ত্র বা গাট ভাল থাকলে শরীর ভাল থাকবে! এমনটাই বলেন পুষ্টিবিদেরা। তার কারণ, শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, তার অনেকটাই নির্ভর করে অন্ত্রের উপর। অন্ত্র সাফসুতরো এবং পরিচ্ছন্ন থাকলে রোগও থাকবে দূরে। অন্তত এমনটাই পুষ্টিবিদদের মত। কিন্তু দিনভর নানা ধরনের খাবার খাওয়ার পরে অন্ত্র পরিচ্ছন্ন এবং বিষাক্ত উপাদান থেকে মুক্ত রাখবেন কী ভাবে। গাট ডিটক্ট ওয়াটার বা অন্ত্র পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত রাখার পানীয় সে কাজে সাহায্য করত পারে। আর ওই পানীয় ঘরোয়া উপাদান দিয়ে বানিয়ে নিতে পারেন বাড়িতেই।

Advertisement

কী ভাবে বানাবেন?

অন্ত্র পরিচ্ছন্ন রাখার পানীয় বানানোর জন্য দরকার হবে—

Advertisement

৫০০ মিলিলিটার উষ্ণ জল

২ টেবিলচামচ অ্যাপল সাইডার ভিনিগার

২ টেবিলচামচ লেবুর রস

আধ চা চামচ আদা কুচি

১ চা চামচ মধু

১/৪ চা চামচ দারচিনিগুঁড়ো

এক চিমটে গোল মরিচ

উপরোক্ত সব ক’টি উপকরণ এক সঙ্গে মিশিয়ে নিন। তার পরে খান।

কখন খাবেন?

প্রত্যেক দিন সকালে নিয়ম করে খালি পেটে এই পানীয় খেতে হবে। ছোট ছোট চুমুকে খান। এটি খাওয়ার পরে এক ঘণ্টা কিছু না খাওয়াই ভাল। তবে খাওয়ার আগে নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement