Cricketer Axar Patel Morning Routine

চা-শিঙাড়া দিয়ে সকাল শুরু! ভারতীয় ক্রিকেটার অক্ষর পটেল কী ভাবে শুধরেছেন নিজেকে

এক সময়ে সকালে কেবল চা আর শিঙাড়া, অথবা প্যাটিজ়, বড়া পাও ইত্যাদি খেয়ে কাটাতেন অক্ষর। এক জন অ্যাথলিটের মতো ডায়েট ছিল না তাঁর। পরবর্তী কালে ধীরে ধীরে নিজেকে শুধরে স্বাস্থ্যকর ডায়েট শুরু করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ২০:১৮
Share:

ভারতীয় ক্রিকেটার অক্ষর পটেল। ছবি: সংগৃহীত।

প্রোটিন ছাড়া দিন শুরু করেন না ভারতীয় ক্রিকেটার অক্ষর পটেল। সকালে খাবার না খেলেও প্রোটিনের চাহিদা মেটাতেই হবে কোনও না কোনও ভাবে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের দিনশুরুর সাতকাহন শোনালেন অল-রাউন্ডার।

Advertisement

অক্ষর জানালেন, প্রাতরাশ না করলেও তিনি প্রোটিনের কথা ভোলেন না। তাঁর কথায়, ‘‘দরকার হলে কয়েকটি আমন্ড আর আখরোটের মতো বাদাম খেয়ে নিই। অথবা এক চামচ প্রোটিন পাউডারও খেতে পারি। আর যদি কখনও মনে হয়, গায়ে জোর পাচ্ছি না, তা হলে প্রোটিন শেকে এসপ্রেসো শট মিশিয়ে নিই।’’ তবে অধিকাংশ দিন অর্ধেক কাপ দুধ, একটি কলা, ঠান্ডা জল এবং আমন্ড একসঙ্গে ব্লেন্ডারে পিষে নিয়ে খেয়ে নেন অক্ষর। এ ভাবেই শুরু হয় তাঁর দিন।

তবে এক সময়ে সকালে কেবল চা আর শিঙাড়া, অথবা প্যাটিজ়, বড়া পাও ইত্যাদি খেয়ে কাটাতেন অক্ষর। এক জন অ্যাথলিটের মতো ডায়েট ছিল না তাঁর। পরবর্তী কালে ধীরে ধীরে নিজেকে শুধরে স্বাস্থ্যকর ডায়েট শুরু করেছেন তিনি। তাঁর কথায়, ‘‘আমার প্রশিক্ষক বুঝতে পেরেছিলেন, আমার প্রাতরাশ না করার একটা প্রবণতা রয়েছে, তাই এমন বন্দোবস্ত করে দিয়েছেন, যাতে আমার দিনশুরু হয় প্রোটিন দিয়ে।’’

Advertisement

সকালের এই মিশ্রণ থেকে কী কী উপকারিতা মেলে অক্ষরের?

আখরোট: উদ্ভিজ্জ প্রোটিন হিসাবে সুখ্যাত এই বাদাম। মস্তিষ্কের স্বাস্থ্যরক্ষা থেকে হার্টের স্বাস্থ্যরক্ষার জন্য খুবই উপকারী। এতে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড।

আমন্ড: এতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট। হরমোন থেকে শুরু করে ত্বকের জন্য অত্যন্ত উপকারী। আমন্ড থেকেও পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাওয়া যায়। এতে পেশির ক্ষয় রোধ করা যায়।

দুধ: প্রোটিন ও ক্যালশিয়ামের চমৎকার উৎস হওয়ায় দ্রুত পেশি মেরামত করে এবং দীর্ঘ ক্ষণ মাঠে দৌড়োনোর শক্তি জোগায়।

প্রোটিন শেক: ক্রিকেটারদের জন্য প্রোটিন শেক অত্যন্ত উপকারী কারণ, এটি দ্রুত পেশি মেরামত করতে পারে। দীর্ঘ ক্ষণ ম্যাচ খেলার পর বা অনুশীলনের পর ক্লান্তি দূর করে এবং প্রয়োজনীয় শক্তির জোগান দেয়।

কলা: তাৎক্ষণিক গায়ে বল পাওয়া যায় একটি কলাতেই। এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম ঘামের মাধ্যমে বেরিয়ে যাওয়া ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement