Exercises for Arm Fat

হাতের মেদ কমবে ঝটপট, সহজ কিছু ব্যায়াম ও যোগাসনের পদ্ধতি শিখে নিন

বাড়িতেই করা যায় এমন কয়েকটি ব্যায়াম, যাতে হাতের মেদ ঝরবে অনায়াসেই। সে জন্য সহজ কিছু ব্যায়াম ও যোগাসনের পদ্ধতি আছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৬:৫৭
Share:

হাতের মেদ কমানোর সহজ ব্যায়াম। ছবি: এআই সহায়তায় প্রণীত।

সারা শরীরে তেমন মেদ নেই। যত মেদ, এসে যেন জমেছে হাতেই! জিমে গিয়েও মেদ ঝরছে না। জিমে গিয়ে যদি কোনও লাভ না হয়, তা হলে বাড়িতেই চেষ্টা করা যেতে পারে। হাতের মেদ কমবে ঝটপট। সেই সঙ্গে পিঠের মেদও ঝরবে। এমন কিছু সহজ ব্যায়াম ও যোগাসনের পদ্ধতি আছে।

Advertisement

সুঠাম বাহু পেতে কী কী ব্যায়াম করবেন?

শোল্ডার প্রেস

Advertisement

দু’হাতে ডাম্বল নিয়ে কানের পাশ দিয়ে মাথার উপরে সোজা তুলতে হবে। নীচে নামানোর সময়ে সেটা কাঁধ বরাবর নামবে। হাত ও কাঁধ, দুইয়ের পেশি টাইট করবে এই ব্যায়াম। ডাম্বেল ছাড়া ১ বা ২ লিটারের জলের বোতল তুলেও করা যাবে।

ট্রাইসেপ বেঞ্চ ডিপস

Advertisement

বেঞ্চ বা চেয়ারের ধারে হাত দুটো রেখে বাকি শরীর বাইরে থাকবে। এ বার হাতের চাপে ওঠা-বসা করতে হবে।

কাউন্টার পুশ-আপ

হাতের মেদ ঝরানোর উপযুক্ত এই ব্যায়াম। এটি কোনও টেবিলে ভর দিয়ে করতে পারেন। হাত দুটো সোজা করে টেবিলের উপর রেখে পা খানিকটা পিছনে করে নিন। এই সময় খেয়াল রাখবেন, পায়ের চেটোর উপর যেন সারা শরীরের ভরটা থাকে। পিঠ সোজা রেখে কনুই বেঁকিয়ে এ বার পুশ-আপ করতে থাকুন, তার পর আবার শুরুর ভঙ্গিতে ফিরে আসুন।

প্লাঙ্ক

মেঝের সঙ্গে সমান্তরাল ভাবে রাখতে হবে শরীরকে। এ বার আপনার কনুই কাঁধের ঠিক নীচে রাখুন। হাতের তালু থেকে কনুই পর্যন্ত মেঝেতে রেখে শরীর মেঝে থেকে তুলে ফেলুন। কেবল পায়ের আঙুলগুলিতে ভর দিতে হবে। পিঠ বেঁকানো বা নিতম্ব উঁচু করা যাবে না। দৃষ্টি থাকবে সরাসরি সামনের দিকে। যত ক্ষণ সম্ভব এই অবস্থানে স্থির থাকুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement