Yoga for gut

গরমে পেটের সমস্যা বাড়ছে, কোন কোন আসন অভ্যাসে পেট ভাল থাকবে, খিদে ও হজমও ভাল হবে

শরীরচর্চা না করলে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। রোজের এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে কোন যোগাসনগুলি নিয়ম করে মন দিয়ে করবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৭:৫৯
Share:

পেটের সমস্যা কমবে কোন কোন আসন অভ্যাসে? ছবি: এআই সহায়তায় প্রণীত।

বাঙালির গ্যাস-অম্বলের সমস্যা যেন চিরন্তন। মুঠো মুঠো অ্যান্টাসিড খেয়েও সমস্যার সমাধান হয় না। গরম পড়তে পেটের সমস্যা আরও বেড়েছে। খাওয়াদাওয়া একটু বেশি হলেই পেট ভার, পেট ফাঁপার সমস্যা ভোগায়। সেই সঙ্গে গলা-বুক জ্বালা তো আছেই। খাওয়াদাওয়ার অনিয়ম গ্যাস-অম্বলের সমস্যা বাড়িয়ে দেয় ঠিকই। সেই সঙ্গে শরীরচর্চা না করলেও গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। পেট ভাল রাখতে কেবল ডায়েট নয়, নজর দিতে হবে বিশেষ কিছু যোগাসনে।

Advertisement

কোন কোন আসন অভ্যাসে পেট ভাল থাকবে?

নৌকাসন

Advertisement

এই আসনটি করতে প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন। এর পর শ্বাস নিতে নিতে নিতম্ব ও কোমরে ভর দিয়ে দেহের উপরের অংশ এবং পা একসঙ্গেই উপরের দিকে তুলুন। আপনার বাহু ও পায়ের পাতা একই দিকে থাকবে। নৌকা বা ইংরেজি এল আকৃতির মতো অবস্থায় থাকুন ১০ থেকে ৩০ সেকেন্ড। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আবার প্রথম অবস্থায় ফিরে আসুন। ৩-৪ বার এই আসনটি অভ্যাস করতে হবে।

বজ্রাসন

এই আসনটি করতে প্রথমে সোজা হয়ে বসুন। সামনের দিকে পা ছড়িয়ে দিন। এ বার একটি করে পায়ে হাঁটু মুড়ে তার উপর বসুন। গোড়ালি জোড়া করে রাখুন। শিরদাঁড়া সোজা করে বসুন। হাত দুটো ঊরুর উপর টানটান করে রাখুন। কিছু ক্ষণ এই ভঙ্গিতে বসুন। এই আসনটি শরীরে অতিরিক্ত মেদের সমস্যা থেকে মুক্তি দেয়। পেটের তলদেশে রক্তসঞ্চালন স্বাভাবিক রাখে। সেই সঙ্গে গ্যাসের সমস্যা থেকে দূরে রাখে।

ধনুরাসন

উপুড় করে শুয়ে পড়ুন। তারপর হাঁটু ভাঁজ করে পায়ের পাতা যতখানি সম্ভব পিঠের উপর নিয়ে আসুন। এ বার হাত দুটো পিছনে নিয়ে গিয়ে গোড়ালির উপর শক্ত করে চেপে ধরুন। চেষ্টা করুন পা দুটো মাথার কাছাকাছি নিয়ে আসতে। এই ভঙ্গিতে মেঝে থেকে বুক হাঁটু ও ঊরু উঠে আসবে। তলপেট ও পেট মেঝেতে রেখে উপরের দিকে তাকান। এই ভঙ্গিতে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিয়ে ২০ থেকে ৩০ সেকেন্ড থাকুন। তার পর আগের ভঙ্গিতে ফিরে যান। এই আসন বার তিনেক করতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement