amitabh bachchan's house inside

নিজে কেনেননি, ১০০ কোটির ‘জলসা’ উপহার পেয়েছিলেন অমিতাভ! বাড়ির অন্দরসজ্জা চোখ ধাঁধানো

প্রতি রবিবার অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’-র সামনে হাজার হাজার অনুরাগীর জমায়েত চোখে পড়ে। সে দিন অমিতাভ বাড়ির বাইরে বেরিয়ে এসে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ সারেন। প্রায় ৪০ বছর হল, অমিতাভ জলসায় থাকেন। এই বাড়িটির দাম প্রায় ১০০ থেকে ১২০ কোটি। কেমন সেই বাড়ির অন্দরমহল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৭:৪৮
Share:

অমিতাভের বাড়ির অন্দরমহলের ‘কথা’। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মুম্বইয়ের জুহুতে অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’ রীতিমতো পর্যটনস্থল হয়ে গিয়েছে। মুম্বই ঘুরতে আসা মানেই এক বার ‘জলসা’-র সামনে ঢুঁ মেরে যাওয়া। যদি এক বার ‘বিগ বি’-এর ঝলক পাওয়া যায়! প্রতি রবিবার এই বাড়ির সামনে হাজার হাজার অনুরাগীর জমায়েত চোখে পড়ে, অমিতাভ বাড়ির বাইরে বেরিয়ে এসে ভক্তদের দেখা দেন। প্রায় ৪০ বছর হল, অমিতাভ জলসায় থাকেন। এই বাড়িটির দাম প্রায় ১০০ থেকে ১২০ কোটি টাকা।

Advertisement

শুনতে অবাক লাগলেও ‘জলসা’ অমিতাভ নিজে কেনেননি। আশির দশকের শুরুর দিকে ‘সত্তে পে সত্তা’ ছবির সাফল্যের পর চলচ্চিত্র নির্মাতা রমেশ সিপ্পি তাঁকে এটি উপহার দেন। এক সময়ের সেই সৌজন্যমূলক উপহারটিই পরবর্তীতে বচ্চন পরিবারের সবচেয়ে পরিচিত বাসভবনে পরিণত হয়। দোতলার এই বিশাল বাড়িটির সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল ‘ফ্রেঞ্চ জানলা’। মেঝে থেকে ছাদ পর্যন্ত বিস্তৃত এই জানালাগুলি ঘরগুলিকে আরও বড় আর উন্মুক্ত করে তোলে। জলসার বসার ঘরটিতে চোখ ধাঁধানো বিলাসিতার পরিবর্তে এক স্নিগ্ধ আভিজাত্যের ছাপ ফুটে ওঠে। উঁচু ছাদ, খিলান, সাবেক ঝাড়বাতি এবং অন্দরসজ্জার জন্য বাছাই করা সামগ্রীর শিল্পকর্ম বাড়ির ভিতরের পরিবেশে আভিজাত্য এনেছে। বসার ঘরটি পারিবারিক ছবি দিয়ে সাজানো। বাড়িটির অন্যতম উল্লেখযোগ্য শিল্পকর্ম হল মনজিৎ বাওয়ার আঁকা একটি ছবি, যাতে নীল পটভূমির বিপরীতে একটি ষাঁড়কে ফুটিয়ে তোলা হয়েছে। এই ছবির মূল্য নাকি প্রায় ৪ কোটি টাকা! শিল্পকর্মটি ক্ষমতা ও প্রাণশক্তির প্রতীক। বাড়ির অন্যান্য শিল্পকর্মের মধ্যে রয়েছে উজ্জ্বল রঙের ফুলের ছবি এবং বাড়ির বারান্দার কাছে রাখা চমৎকার এক তাঞ্জোর চিত্রকর্ম। দক্ষিণ ভারতের এই ঐতিহ্যবাহী শিল্পকর্মে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন দৃশ্য এবং নানা হিন্দু দেব-দেবীর রূপ ফুটিয়ে তোলা হয়েছে। এর সূক্ষ্ম কারুকাজ ও অলঙ্কৃত ফ্রেম এটিকে বাড়ির অন্যতম আকর্ষণীয় শিল্পকর্মে পরিণত করেছে।

জলসার অন্দরমহল। ছবি: সংগৃহীত।

অমিতাভ বচ্চনের পড়ার ঘরটি ছিমছাম, পরিপাটি ও কাজের উপযোগী। বাড়ির অন্যান্য অংশের জমকালো সাজসজ্জার বিপরীতে এই ঘরটি বেশ অনাড়ম্বর। ঘরে রয়েছে অসংখ্য বইয়ের সম্ভার। আসবাবপত্র খুবই কম। শুটিং না থাকলে দিনের বেশির ভাগ সময়ে অমিতাভ এই ঘরেই কাটান।

Advertisement

অমিতাভের ফিটনেস দেখার মতো। জলসায় রয়েছে একটি বিশালাকার জিম। আর সেই জিমে রয়েছে উন্নত মানের সব যন্ত্রপাতি। বাড়ির জিমেই শারীরচর্চা করেন অমিতাভ। জলসার ভিতরে রয়েছে রেকর্ডিং স্টুডিয়ো। জলসার বাইরে রয়েছে গাছপালা ও লতাপাতায় ঘেরা এক বিশাল লন। এই লনে প্রায়ই পারিবারিক জমায়েত বসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement