গ্যাসের খরচ বাঁচবে, স্বাস্থ্যকর টিফিনও হবে, শসা দিয়েই বানিয়ে ফেলুন ৫ রকম সুস্বাদু স্যালাড

স্যালাড মানেই শুধু শসা, টম্যাটো বা পেঁয়াজ কেটে থালায় সাজিয়ে দেওয়া নয়। স্যালাড নানা রকমের হয়। শসা দিয়েও যদি স্যালাড বানাতে হয়, তা হলে এর সঙ্গে আরও রকমারি জিনিস মেশানো যায়। রইল পাঁচ রকম স্যালাডের রেসিপি।

Advertisement
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১৬:৫০
Share:

স্যালাড মানেই শুধু শসা, পেঁয়াজ, টম্যাটো নয়। স্যালাড নানা রকম ভাবে বানানো যায়। বাঙালি বাড়িতেও আজকাল ভিন্ন রকম স্যালাড তৈরি হচ্ছে। কারণ এখনকার সময়ে প্রায় সকলেই স্বাস্থ্য সচেতন। তেলমশলা দেওয়া খাবারের বদলে স্বাস্থ্যকর স্যালাড বেছে নিচ্ছেন অনেকেই। বিশেষ করে অফিসের টিফিনে। সকালের তাড়াহুড়োয় টিফিনের জন্য আলাদা করে বেশি পরিশ্রম করতে ইচ্ছা হয় না। চটজলদি বানানো যাবে, এমন রেসিপিরই খোঁজ চলে। আর এখন গ্যাসের দাম নিয়ে যে ভাবে হইচই হচ্ছে, তাতে গ্যাসের খরচ বাঁচিয়ে সুস্বাদু ও স্বাস্থ্যকর কী খাবার বানানো যায়, তা নিয়ে ইন্টারনেটে বিস্তর খোঁজাখুঁজি চলছে। গরমের সময়ে পেট ঠান্ডা রাখবে ও স্বাস্থ্যকর হবে এমন টিফিন যদি বানাতে চান, তা হলে শসার স্যালাডই তৈরি করে নিতে পারেন। তবে গতানুগতিক পদ্ধতিতে নয়।

Advertisement

স্বাদে আপোস নয়, স্বাস্থ্যও থাকবে, শসা দিয়ে কী কী স্যালাড বানাবেন?

থাই ক্রাঞ্চি শসার স্যালাড

Advertisement

টক-ঝাল-মিষ্টি স্বাদের স্যালাড। গোল গোল করে কাটা শসা, লাল বা হলুদ বেল পেপার ভাজা চিনাবাদম ও খানিকটা ধনেপাতা নিয়ে নিন। আগে চিনাবাদাম ভেজে নিন। এর পর শসা, ক্যাপশিকাম গোল গোল করে কেটে নিন। তার উপরে ভাজা চিনাবাদাম, ধনেপাতাকুচি ছড়িয়ে দিন। ড্রেসিংয়ের জন্য লেবুর রস, মধু, সামান্য চিলি ফ্লেক্স ও সয়া সস ব্যবহার করতে পারেন।শসা

শসা দয়ে নানা রকম স্যালাড তৈরি করা যায়। ছবি: ফ্রিপিক।

প্রোটিন সমৃদ্ধ গ্রিক স্যালাড

শসা কিউব করে কেটে নিতে হবে। সঙ্গে টম্যাটো, পেঁয়াজও কেটে নিন। কালো অলিভ থাকলে ভাল হয়। এই স্যালাড বানাতে পনির বা চিজ় নিতে পারেন। যাঁরা চিজ় খেতে চান না, তাঁরা পনির কিউব করে কেটে সামান্য মাখনে ভেজে নিতে পারেন। অথবা না ভেজেও ব্যবহার করতে পারেন। সব্জি কেটে নিয়ে উপরে অলিভ, ভাজা পনির ও সামান্য ধনেপাতাকুচি ছড়িয়ে দিন। এ বার ড্রেসিংয়ের পালা। সে জন্য অলিভ অয়েল, লেবর রস ও অরিগ্যানো ব্যবহার করতে পারেন। ড্রেসিং যাঁরা চান না, তাঁরা শুধু নুন, লেবুর রস ও গোলমরিচ ছড়িয়েও খেতে পারেন।

শসা-দইয়ের ক্রিমি স্যালাড

শসা, টম্যাটো, ক্যাপসিকাম কেটে নিন। এর সঙ্গে গাজর ও বিনও মেশাতে পারেন। সব্জি হালকা ভাপিয়ে নেবেন। তার পর এতে গোল গোল করে কাটা শসা মিশিয়ে দইয়ের ড্রেসিং ঢেলে দিন। বাজারচলতি ড্রেসিংয়ের চেয়ে ঢের বেশি ভাল বাড়িতে তৈরি দইয়ের ড্রেসিং। প্যানে সামান্য তেল হরম করে তাতে সর্ষে ফোড়ন দিন। এ বার কারিপাতা, পেঁয়াজকচি, লঙ্কাকুচি দিয়ে নেড়ে নিয়ে তা ফেটানো দইয়ের সঙ্গে মিশিয়ে দিন। এই ড্রেসিং ঢেলে দিন সব্জি ও শসার উপরে। অনেক ক্ষণ পেট ভর্তি রাখবে এই স্যালাড, দই থাকার কারণে পেটের সমস্যাও কমবে।

শসা-দইয়ের স্যালাড। ছবি: ফ্রিপিক।

শসা ও পিনাট বাটার স্যালাড

লম্বা ফালি করে কাটা শসার সঙ্গে স্প্রিং অনিয়ন মিশিয়ে নিন। ড্রেসিং হিসেবে ১ চামচ পিনাট বাটার, ১ চামচ ভিনিগার, সয়া সস ও গোলমরিচ মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এই ড্রেসিং স্যালাডে মিশিয়ে দিন।

শসা-ভুট্টার স্যালাড

কুচনো শসা, সেদ্ধ করা মিষ্টি ভুট্টার দানা, পেঁয়াজকুচি, লঙ্কাকুচি মিশিয়ে নিন। স্যালাডে স্বাদ বদলের জন্য কাঠবাদাম, সূর্যমুখীর বীজও মেশাতে পারেন। ড্রেসিং

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement