flaxseeds for weight loss

ওজন কমানোর জন্য তিসির বীজ তো খাচ্ছেন, কিন্তু সঠিক পদ্ধতিতে খাচ্ছেন কি? কী ভাবে খেলে মেদ কমবে?

শারীরিক কসরতের পাশাপাশি খাওয়াদাওয়ায় রাশ না টানলে আপনার শ্রম বৃথা যাবে। রোজের ডায়েটে পুষ্টিগুণ বাড়াতে অনেকেই ইদানীং খাবারে যোগ করছেন নানা প্রকার বীজ। তার মধ্যে অন্যতম হল তিসি বীজ। এই বীজ খেলে কি আদৌ কোনও লাভ হয়?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৮:৪৪
Share:

তিসির বীজ কী ভাবে খেলে ওজন কমবে, রইল তিন পদ্ধতি। ছবি: ফ্রিপিক।

একটা সময় ছিল, যখন অনেক খাবারই রান্না করা হত তিসির তেলে। তিসি বা ‘ফ্ল্যাক্স সিড’ ভাল মানের ফ্যাট, অ্যান্টি অক্সিড্যান্ট, প্রোটিন ও ফাইবারে ভরপুর। পুষ্টিবিদেরা বলেন তিসি খেলেও ওজন কমে।

Advertisement

তিসির বীজে ভরপুর মাত্রায় ফাইবার থাকে। ফাইবার জাতীয় খাবার খেলে পেট অনেক ক্ষণ ভরা থাকে। পেট ভরা থাকলে বাইরের ভুলভাল খাবার খাওয়ার ইচ্ছাও কমে। ফলে শরীরে কম ক্যালোরি ঢোকে, ওজনও থাকে নিয়ন্ত্রণে। ফাইবার-সমৃদ্ধ খাবার রোজের খাদ্যতালিকায় রাখলে পেটের স্বাস্থ্যও ভাল থাকে। হজমও ভাল হয়। সব মিলিয়ে ওজনও কমে। তবে শুধুই তিসির বীজ খেলে আপনার ওজন কমবে না। খাওয়াদাওয়া নিয়ন্ত্রণে রাখতে হবে। সঙ্গে শরীরচর্চাও।

তিসির বীজ কিনে যাঁরা খাওয়া শুরু করেছেন, তাঁদের মাথায় রাখতে হবে এই বীজ শুধু খেলে হবে না। ওজন কমাতে খেতে হবে নিয়ম মেনে। রইল তিন পদ্ধতি।

Advertisement

তিসির স্মুদি

একমুঠো তিসির বীজ, এক কাপ কাঠবাদামের দুধ, একটি পাকা কলা এবং বেদানা বা স্ট্রবেরি নিতে পারেন। তিসির বীজ, দুধ ও কলা ভাল করে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। এর পর গ্লাসে ঢেলে উপরে বাদানা বা স্ট্রবেরি ছড়িয়ে খেয়ে নিন। প্রতি দিন সকালে খেলে ওজন কমতে বাধ্য। খেতেও সুস্বাদু।

তিসির ওট্‌মিল

আধ কাপ রোল্‌ড ওট্‌স নিতে হবে। তার সঙ্গে ১ চামচ তিসির বীজ, ১ চামচ কাঠবাদাম বা আখরোট, এক কাপ জল এবং টপিংয়ের জন্য টাটকা মরসুমি ফল।

বানানোর জন্য ওট্‌স আগে জলে সিদ্ধ করে নিতে হবে। তার সঙ্গে তিসির বীজ, কলা মিশিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিলে ভাল। খাওয়ার আগে উপরে ফলের কুচি ছড়িয়ে দিন। চাইলে ড্রাই ফ্রুটসও মেশাতে পারেন।

তিসির ইয়োগার্ট

এক কাপ গ্রিক ইয়োগার্ট, এক চামচ তিসির বীজ গুঁড়িয়ে নেওয়া ও সঙ্গে ড্রাই ফ্রুটস নিতে হবে।

গ্রিক ইয়োগার্টের সঙ্গে তিসির বীজ মিশিয়ে সারা রাত রেখে দিন। খাওয়ার আগে উপরে ড্রাই ফ্রুটস ছড়িয়ে নিন। সকালের বা বিকেলের জলখাবারে এই খাবার খেলে ওজন কমবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement