Headache remedies

শীতে যখন-তখন ভোগায় মাথাব্যথা, ওষুধ নয়, ঘরোয়া কিছু টোটকাতেই আরাম পাবেন

একটানা ফোন, কম্পিউটারের পর্দায় চোখ রেখে কাজ করলে বা সিরিজ় দেখলে প্রায়ই এমনটা হয়। আবার অনেক সময় অতিরিক্ত মানসিক চাপ থেকেও মাথা যন্ত্রণা চাগাড় দিতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১২:৫৪
Share:

মাথাব্যথা কমবে ঘরোয়া কিছু টোটকায়। ছবি: ফ্রিপিক।

অফিসে এসে সবে ল্যাপটপ খুলেছেন। এখনও অনেক কাজ বাকি। কিন্তু মাথার এক পাশ দপদপ করতে শুরু করেছে। একটানা ফোন, কম্পিউটারের পর্দায় চোখ রেখে কাজ করলে মাথাব্যথা ভোগায়। শীতের দিনে মাথার যন্ত্রণা আরও বাড়ে। বিশেষ করে মাইগ্রেন থাকলে যন্ত্রণা বহুগুণে বেড়ে যায়। মাথাব্যথা হলে প্রথমটায় কয়েক বার আদা-চা, কফি খেয়ে নেন। তাতে খুব একটা আরাম না হলে শেষমেশ ব্যথা কমানোর ওষুধই ভরসা। তবে চিকিৎসকেরা বলেন, বেশি ব্যথানাশক ওষুধ খাওয়া বিপজ্জনক হতে পারে। তাই ঘরোয়া কিছু টোটকায় ভরসা রাখা ভাল।

Advertisement

মাথাব্যথা কমানোর ঘরোয়া উপায় কী কী?

১) মাথা ধরলে বা যন্ত্রণা করলে এক কাপ ঈষদুষ্ণ জল খান, অনেক সময়ে বদহজম থেকে মাথাব্যথা হয়ে থাকে। গরম জল খেলে সেই কষ্ট কমবে।

Advertisement

২) কম্পিউটারের সামনে বসে দীর্ঘ ক্ষণ কাজ করার অভ্যাস থাকলে মাঝেমাঝেই উঠুন। চোখে জল দিন। একটানা মোবাইলে চোখ রাখবেন না।

৩) ইউক্যালিপটাস অয়েল, মিন্ট অয়েল দিয়ে মাথায় মালিশ করলে মাইগ্রেনের ব্যথায় আরাম পাওয়া যায়। বাইরে বেরোলে ব্যাগে এসেনশিয়াল অয়েল রেখে দিন।

৪) মাথাব্যথার সময়ে প্রদাহ কমাতে দারুণ কাজ করে ঠান্ডা সেঁক। পরিষ্কার সুতির কাপড়ে বরফ জড়িয়ে নিতে পারেন। কিংবা সেঁক দেওয়ার জেল ভর্তি পাউচ থাকলেও চলবে। তা দিয়ে মাথা ও ঘাড়ের চারপাশ চেপে চেপে সেঁক দিন। প্রদাহ কমবে।

৫) ল্যাভেন্ডার তেলের ঘ্রাণ মাথা ব্যথা কমাতে কার্যকরী। হাতের তালুতে কয়েক ফোঁটা তেল নিয়ে কপাল ও ঘাড়ে মালিশ করলে ভালো ফল পাওয়া যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement