Period Pain Releif

ঋতুস্রাবের সময় জিমে যাচ্ছেন? কোন ভুলে যন্ত্রণা বেড়ে যাবে, কী করলেই বা আরাম পাবেন?

ঋতুস্রাব চলার সময়ে কি ব্যায়াম করা উচিত? এ নিয়ে বিতর্ক চলছে, চলবে। কেউ বলবেন, অসুবিধা হয় না। কেউ বলবেন, দৌড়নো ভাল নয় এ সময়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৯:৪৩
Share:

ঋতুস্রাবের দিনগুলিতে কি জিমে যাওয়া উচিত? ছবি: শাটারস্টক।

অনেক মহিলা ঋতুস্রাব শুরু হলেই ঝিমিয়ে পড়েন। পেটের যন্ত্রণায় কাহিল হয়ে পড়েন। জীবনের স্বাভাবিক ছন্দে কোথাও যেন একটা ব্যাঘাত আসে। এই সময় অনেকেই জিমে যাওয়া বন্ধ করে দেন। অনেকের ধারণা, ওই সময় শরীরচর্চা করলে যন্ত্রণা আরও বেড়ে যায়।

Advertisement

ঋতুস্রাব চলার সময়ে কি ব্যায়াম করা উচিত? এ নিয়ে বিতর্ক চলছে, চলবে। কেউ বলবেন, অসুবিধা হয় না। কেউ বলবেন, দৌড়নো ভাল নয় এ সময়ে। তবে ফিটনেস প্রশিক্ষক রাজা চৌধুরী বলেন, ‘‘এ সময়ে হালকা ব্যায়াম করলে যন্ত্রণা বাড়ে না, উল্টে আরাম হয় শরীরে। হালকা ব্যায়াম ঋতুস্রাবকালীন ক্লান্তি, পেট ব্যথা, মাথা ব্যথা থেকে রেহাই পেতে সাহায্য করে। সামান্য ব্যায়াম এ সব সারিয়ে দিতে পারে।’’

কেমন ধরনের শরীরচর্চা করলে শরীরের লাভ হবে?

Advertisement

নিয়মিত ব্যায়াম নানা ভাবে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখে। ঋতুস্রাবের সময়ে শরীরে হরমোনের মাত্রা ওঠানামা করে। এ সময়ে ভারী কোনও ব্যায়াম না করলেও হালকা হাঁটাহাঁটি ভাল কাজ দিতে পারে। কার্ডিয়ো ও স্ট্রেচিংয়ের মতো ব্যায়াম করলেও শরীরের ক্ষতি হবে না। তবে ঋতুস্রাবের সময় সবচেয়ে ভাল কাজ দেয় যোগাসন। বদ্ধ কোণাসন, সুপ্ত বদ্ধকোণাসন, ধনুরাসন, বালাসনের মতো আসনগুলি ঋতুস্রাব চলাকালীন করলে যন্ত্রণা থেকে রেহাই পাওয়া যায়। রাজা বলেন, ‘‘ঋতুস্রাবের সময়ে অনেকের মনখারাপের প্রবণতা দেখা দেয়। ব্যায়াম করলে এন্ডরফিনের নিঃসরণ হয় শরীরে। তা মন ভাল করতে সাহায্য করবে। এন্ডরফিন ব্যথা কমাতেও সাহায্য করে। ফলে শরীরে যে অস্বস্তি তৈরি হয় ঋতুস্রাবের সময়ে, তা কেটে যাবে।’’

কোন ধরনের শরীরচর্চা করা যাবে না?

ঋতুস্রাবের সময় খুব ভারী শরীরচর্চা করলে কিন্তু শারীরিক ক্লান্তি বেড়ে যেতে পারে। রাজা বলেন, ‘‘এই সময় হাই ইনটেনসিটি ইন্টারভ্যাল ট্রেনিং, হাই-ইমপ্যাক্ট কার্ডিয়ো, ভারী ওজন নিয়ে শরীরচর্চা, কষ্টসাধ্য যোগাসন না করাই ভাল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement