Workout for sculpted upper body

৫০ পেরিয়েও মলাইকার সুঠাম চেহারার রহস্য ১০০ বারের ব্যায়াম অনুশীলন! কী কী থাকে রুটিনে?

ঊর্ধ্বাঙ্গের সমস্ত পেশি সুগঠিত, কিন্তু পেশিবহুল নয়। মলাইকার গড়নে বরং কমনীয় ভাব রয়েছে পূর্ণ মাত্রায়। আর তার কারণ কোনও কঠিন ওয়ার্ক আউট নয়। শুধু যা করবেন, করতে হবে ১০০ বার করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৫:১০
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

মলাইকা অরোরা খানের বয়স এখন ৫২ বছর। এই বয়সে মহিলাদের শরীরে বয়সের পরিবর্তনগুলো স্পষ্ট হয়। হাতের নীচের অংশের, কাঁধের, গলার, গালের, পিঠের দু’পাশের পেশি আলগা হয়, চামড়া ঈষৎ ঝুলে পড়তে শুরু করে। কিন্তু মলাইকার তা হয়নি। তাঁর কাঁধ-বাহু-পিঠের গড়ন এখনও টানটান আর সুঠাম। শরীরের ঊর্ধ্বাঙ্গের সমস্ত পেশি সুগঠিত। কিন্তু পেশিবহুল নয় (যেমনটা অতিরিক্ত জিম ট্রেনিং করলে হয়ে থাকে)। অভিনেত্রীর গড়নে বরং কমনীয় ভাব রয়েছে পূর্ণ মাত্রায়। আর তার কারণ কোনও কঠিন ওয়ার্ক আউট নয়। মলাইকা তাঁর শরীরের ঊর্ধ্বাঙ্গের পেশি টানটান রাখতে যা করেন, তা যে কেউ বাড়িতে বসেই অভ্যাস করতে পারবেন। শুধু অভ্যাস করতে হবে ১০০ বার করে!

Advertisement

মলাইকার ১০০!

মলাইকার ওয়ার্কআউট রুটিনের মূলমন্ত্র দু’টি। এক, ধারাবাহিকতা। দুই, বারবার একই ব্যায়াম অভ্যাস করা। মলাইকা ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে তাঁর শরীরচর্চার ওই রুটিন নিয়ে খোলাখুলি কথা বলেছেন। জানিয়েছেন, নির্দিষ্ট কিছু ব্যায়াম তিনি প্রতিদিন ১০০ বার করে করেন। কারণ, তিনি মনে করেন, তাতে শরীরের উপরি ভাগের পেশির জোর বাড়ে। একই সঙ্গে বয়স হলে চামড়া ঝুলে পড়ার যে প্রবণতা দেখা যায়, তা-ও নিয়ন্ত্রণে থাকে। মলাইকার মতে, এতে ঝুলে যাওয়া চামড়াও টানটান হতে পারে।

Advertisement

মলাইকার চার ব্যায়াম

১. আর্ম রেইজ: এটি নিয়মিত করলে বাহুসন্ধির নীচের অংশের পেশি টানটান হয় এবং অতিরিক্ত মেদ কমে।

২. ওয়াইড রেইজ: যাঁরা কলারবোন বা গলার নীচের হাড়ের গঠন ভাল দেখাতে চান, তাদের জন্য এই ব্যায়ামটি কার্যকর।

৩. হাই পুল-ডাউন: এই ব্যায়ামটি পিঠের পেশি সোজা রাখতে এবং শরীরের ভঙ্গিমা উন্নত করতে সাহায্য করে।

৪. শোল্ডার এক্সটার্নাল রোটেশন: কাঁধের হাড় ও পেশির সামঞ্জস্য বজায় রাখে। ফলে কাঁধ আরও সুগঠিত দেখায়।

কেন এই ব্যায়ামগুলি কার্যকর?

মলাইকা জানিয়েছেন, এই ব্যায়ামগুলো খুব সাধারণ মনে হলেও এর উপকার অনেক। শরীরের ঠিক কোন অংশকে সুগঠিত করতে চাইছেন, তা মাথায় রেখে ব্যায়ামগুলি করলে আরও দ্রুত ফল পাওয়া যায়। অনেকেই জিমে গিয়ে ভারী ওজন তুলতে বা ওয়েট ট্রেনিং করতে পছন্দ করেন না। তাঁদের জন্য এমন ব্যায়াম আদর্শ। বাড়িতে বসেই সহজ ব্যায়ামগুলি অভ্যাস করে তাঁরা শরীরের ঊর্ধ্বাঙ্গের গঠন আকর্ষণীয় করে তুলতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement