Green Tea for Weight Loss

খিদের চোটে ওলটপালট হয়ে যায় ডায়েট? পেটের জ্বালা মেটাতে নয়া, অভিনব পথ বাতলে দিলেন পুষ্টিবিদ

ওজন কমানোর জন্য ডায়েট করেন অনেকেই। কিন্তু নতুন খাদ্যাভ্যাসের সঙ্গে তাল মিলিয়ে চলা সম্ভব হয় না অনেকের পক্ষেই। তার কারণ, অল্প খেয়ে পেট ভরে না। তাই নতুন, অভিনব কৌশলের সন্ধান দিলেন পুষ্টিবিদ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৮:৫৪
Share:

খিদের চোটে ভেঙে ফেলেছেন ডায়েট? ছবি: সংগৃহীত।

ছিপছিপে চেহারা পেতে উঠে পড়ে লেগেছেন? নিজের ওজন নিয়ে একেবারেই খুশি নন? খাওয়াদাওয়া কমিয়ে হোক বা শরীরচর্চা করে, পর্দার অভিনেতা-অভিনেত্রীদের মতো শরীরের জন্য নিজেকে সব রকম পরীক্ষার মুখোমুখি করতে চান? তা হলে অভিনব এক কৌশল জেনে নিতে পারেন পুষ্টিবিদের থেকে। শুনতে অবাক লাগলেও, পুষ্টিবিদ অঞ্জলি মুখোপাধ্যায়ের দাবি, এটি ওজন কমানোর ক্ষেত্রে নাকি কার্যকর।

Advertisement

ওজন কমানোর জন্য ডায়েট করেন অনেকেই। সময় মেনে অল্প অল্প করে খাওয়াই এই ধরনের ডায়েটের নিয়ম। এ দিকে অধিকাংশের ক্ষেত্রেই নতুন খাদ্যাভ্যাসের সঙ্গে তাল মিলিয়ে চলা সম্ভব হয় না। তার অন্যতম কারণ, পেট না ভরা। হঠাৎ করে নিয়ম বদলে ফেলে অল্প পরিমাণে খাওয়া। অনেকের ক্ষেত্রেই দেখা গিয়েছে, খিদের চোটে খাওয়ার ব্যবধানের তোয়াক্কা না করে ভেঙে ফেলেছেন ডায়েট। তাই ভয়ে ডায়েটের রাস্তায় পা রাখেন না অনেকে। আর সেই সমস্যারই একটি সমাধান খুঁজে এনে দিলেন পুষ্টিবিদ অঞ্জলি।

সমাজমাধ্যমে একটি ভিডিয়োর মাধ্যমে অভিনব কৌশলের কথা জানিয়েছেন পুষ্টিবিদ। জটিল নিয়ম নয়। অত্যন্ত সহজ। খিদে পেলে অন্যান্য খাবারের দিকে হাত না বাড়িয়ে গ্রিন টি পান করুন।

Advertisement

ডায়েট করার সময়ে হঠাৎ হঠাৎ খিদে পেলে গ্রিন টি পান করে নিতে পারেন। ছবি: সংগৃহীত।

খিদে মেটায় গ্রিন টি?

পুষ্টিবিদ জানাচ্ছেন, এই দাবির নেপথ্যে রয়েছে বৈজ্ঞানিক তত্ত্ব। গ্রিন টি-র যাবতীয় উপকারিতার নেপথ্যে রয়েছে একটি বিশেষ যৌগ। নাম, এপিগ্যালোক্যাটেকিন গ্যালেট (ইজিসিজি)। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং প্রদাহনাশক বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটি শরীরে অ্যাডিপোনেক্টিন তৈরি করতে সাহায্য করে। এটি এক প্রকার হরমোন, যা অপ্রয়োজনীয় খিদেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। আর তাই আপনি যদি অ্যাডিপোনেক্টিন তৈরি করতে চান দেহে, তা হলে ইজিসিজি সমৃদ্ধ গ্রিন টি পান করতে পারেন।

Advertisement

অর্থাৎ ডায়েট করার সময়ে হঠাৎ হঠাৎ খিদে পেলে গ্রিন টি পান করে নিতে পারেন। খিদে মিটিয়ে পেটের জ্বালা কমাতে সাহায্য করবে এই কৌশলটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement