Flat Belly Tips

এক ব্যায়ামেই পেটের চর্বি গলবে, কোমর সরু হবে, নিতম্ব হবে সুগঠিত, শিখে নিন ধাপে ধাপে

সমাজমাধ্যমে একটি নির্দিষ্ট ব্যায়াম নিয়ে বেশ চর্চা হচ্ছে, যাতে নাকি পেটের মেদ কমে যাবে, কোর পেশিগুলিকে সক্রিয় হবে। এমন ব্যায়াম অনুশীলন করলে একাধিক পেশি একসঙ্গে কাজ করতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১৬:১৭
Share:

পেটের মেদ ঝরবে একটি ব্যায়ামে। ছবি: সংগৃহীত।

মেদহীন পেট, ছিপছিপে কোমর এবং সুগঠিত নিতম্ব, এমন দেহাকৃতির শখ অধিকাংশের। কিন্তু ব্যস্ত জীবনে ঘণ্টার পর ঘণ্টা শারীরচর্চার জন্য সময় বার করা সব সময়ে সম্ভব হয় না। তাই এমন ব্যায়ামের খোঁজ দরকার, যা একাধিক পেশিতে একসঙ্গে কাজ করতে পারে। সমাজমাধ্যমে একটি নির্দিষ্ট ব্যায়াম নিয়ে বেশ চর্চা হচ্ছে, যাতে নাকি পেটের মেদ কমে যাবে, কোর পেশিগুলিকে সক্রিয় হবে।

Advertisement

কী এই ব্যায়াম?

‘গ্লুট ব্রিজ’ বা নিতম্ব উত্তোলনের অনুশীলন শরীরের একাধিক গুরুত্বপূর্ণ অংশে একসঙ্গে কাজ করে। সঠিক পদ্ধতিতে করলে এটি শরীরের কেন্দ্রীয় অংশ বা ‘কোর’ শক্তিশালী করতে সাহায্য করতে পারে। পাশাপাশি, কোমরের অংশ সরু হয়ে যায়, বাহুর মেদ ঝরে, ভঙ্গি সঠিক হয়।

Advertisement

ব্যায়ামের পদ্ধতি। ছবি: ইনস্টাগ্রাম

কী ভাবে করতে হয়?

· প্রথমে একটি ম্যাটের উপর পিঠ ঠেকিয়ে সোজা হয়ে শুয়ে পড়ুন।

· হাঁটু দুটি ভাঁজ করুন এবং পায়ের পাতা মেঝেতে রাখুন।

· ফোম রোলার ব্যবহার করুন। না থাকলে দু’টি তোয়ালে রোল করে মাদুরের উপর রাখুন।

· পিঠের উপরের অংশ সেই রোলারে ভর দিয়ে শুয়ে পড়ুন। সঙ্গে দু’টি পায়ের পাতাগুলি কেবল মাটিতে রাখুন। বাকি অংশ মাটি থেকে তুলে ফেলুন।

· এ বার ডান হাত নীচে নামিয়ে বাঁ পায়ের হাঁটু ছুঁতে হবে। আর বাঁ পায়ের হাঁটুও বুকের কাছাকাছি আনতে হবে। আবার হাত উপরে উঠে যাবে এবং হাঁটু সোজাসুজি সামনে প্রসারিত হবে। এ ভাবে বার বার করতে হবে।

· উল্টো দিকের হাত ও পায়ের ব্যায়ামও করতে হবে এ রকম ভাবেই।

· চাইলে হাতে আর পায়ে এক কেজির ভার নিয়ে রাখতে পারেন।

· প্রতি দিকে ১৫ বার করুন, তার পর বদলে নিন। এ ভাবে ৪টি সেটে এটি অভ্যাস করতে হবে।

· প্রতি বার বিরতির সময়ে ৪ বার জোরে জোরে নিঃশ্বাস নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement