Protein Rich Sandwitch Tamago Sando

একটি স্যান্ডউইচে ৪৪ গ্রাম প্রোটিন! স্বাস্থ্য সচেতনদের মধ্যে কদর বাড়ছে জাপানি খাবার ‘তামাগো স্যান্ডো’র

জাপানি স্টাইলের স্যান্ডউইচ বা তামাগো স্যান্ডো-র এক প্রোটিন সমৃদ্ধ সংস্করণ। যেখানে প্রথাগত জাপানি ডিমের স্যান্ডউইচ বানানোর প্রক্রিয়া বদল করে প্রোটিনের পরিমাণ বাড়িয়ে নেওয়া হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ২০:৫২
Share:

ছবি: সংগৃহীত।

স্যান্ডউইচ অনেকেরই প্রিয়, কিন্তু অতিরিক্ত কার্বোহাইড্রেটের ভয়ে অনেকেই তা এড়িয়ে চলেন। তবে এবার ভোজনরসিক ও স্বাস্থ্য সচেতনদের জন্য হাজির হয়েছে জাপানি স্টাইলের স্যান্ডউইচ বা তামাগো স্যান্ডো-র এক প্রোটিন সমৃদ্ধ সংস্করণ। যেখানে প্রথাগত জাপানি ডিমের স্যান্ডউইচ বানানোর প্রক্রিয়া বদল করে প্রোটিনের পরিমাণ বাড়িয়ে নেওয়া হচ্ছে। আর তা বেড়ে দাঁড়াচ্ছে ৪৪ গ্রাম! যা এক দিনের প্রোটিনের ঘাটতি পূরণ করে দিতে পারে। কী ভাবে বানাবেন জেনে নিন।

Advertisement

উপকরণ:

৫টি সেদ্ধ করা ডিমের সাদা অংশ

Advertisement

২ স্লাইস প্রোটিন ব্রেড

২ টি সেদ্ধ ডিম

৫০ মিলি দুধ

স্বাদমতো নুন

সামান্য লঙ্কা কুচি

প্রণালী:

১. প্রথমে সেদ্ধ করা ৫টি ডিমের সাদা অংশ কিমার মতো ছোট ছোট করে কুচিয়ে নিন।

২. ব্লেন্ডারে দুটি সেদ্ধ করা গোটা ডিম, দুধ এবং নুন দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে হাই প্রোটিন মেয়োনিজ।

৩. কুচিয়ে রাখা ডিমের সাদা অংশের সঙ্গে ওই বিশেষ মেয়োনিজটি ভাল করে মিশিয়ে নিন। ঝাল খেতে চাইলে সামান্য লঙ্কা দিতে পারেন।

৪. এক স্লাইস প্রোটিন ব্রেডের উপর পুরো মিশ্রণটি পুরু করে বিছিয়ে দিন। তার পরে আর একটি পাউরুটির টুকরো হালকা করে রেখে আড়াআড়ি কেটে নিন। ,

কতটা পুষ্টিগুণ ও ক্যালরি

প্রোটিন ৪৪.৪ গ্রাম

ক্যালরি ৪৩৭ কিলো ক্যালোরি

কার্বোহাইড্রেট ৩৮ গ্রাম

ফ্যাট ১২.৩ গ্রাম

যদি কার্বোহাইড্রেট আরও কমাতে চান, তবে শুধু এই ডিমের পুরটি স্যালাড বা অন্য কোনও খাবারের সঙ্গে সাইড ডিশ হিসেবেও খেতে পারেন। তবে প্রোটিন ব্রেড ব্যবহার করলে এটি যেমন খেতে সুস্বাদু হয়, তেমনই শরীরের প্রোটিনের চাহিদাও মেটায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement