Anti-Ageing Food

চল্লিশেও থাকবে পঁচিশের জেল্লা, কোন পাঁচ খাবার রাখতে হবে রোজের পাতে?

বার্ধক্যের ছাপ পড়বে না শরীরে। চল্লিশ বছরেও থাকবে পঁচিশের জেল্লা। শুধু রোজের পাতে রাখতে হবে কিছু খাবার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৭:৪৮
Share:

কোন কোন খাবার খেলে শরীরে বয়সের ছাপ পড়বে না। ছবি: ফ্রিপিক।

নির্দিষ্ট বয়সের আগেই চেহারায় বয়সের ছাপ। চোখে কালি, গালে ছোপ ছোপ, বলিরেখায় ভরা ত্বক। পরিবেশ দূষণ, ব্যস্ত জীবনের কারণে সাম্প্রতিক সময়ে খুব তাড়াতাড়ি জেল্লা হারাচ্ছেন অনেকে। সতেজ টানটান ত্বক পাওয়ার জন্য নিয়মিত ফল, শাক-সব্জি ও পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া জরুরি। প্রয়োজন শরীরচর্চারও। কিন্তু এসব করা সত্ত্বেও কি আপনার ত্বকে বয়সের ছাপ পড়ে যাচ্ছে? তা হলে রোজের খাদ্যাতালিকায় এমন কিছু রাখতে হবে যা বয়সের ছাপ পড়তে দেবে না শরীরে।

Advertisement

কোনও রকম ওষুধ না খেয়ে বা সাপ্লিমেন্ট না নিয়েই দীর্ঘ যৌবন লাভ করার কিছু উপায় বাতলে দিয়েছেন হার্ভার্ড মেডিক্যাল স্কুলের গবেষকেরা। তাঁরা বলছেন, নীরোগ শরীরে শতায়ু হতে চাইলে রোজের যাপনে এমন কিছু অভ্যাস রপ্ত করতে হবে, যা দীর্ঘ সময় শরীর ও মনকে সুস্থ এবং তরতাজা রাখবে।

কী কী খেতে হবে রোজ?

Advertisement

ছোট মাছ
চল্লিশের পরেও বলিরেখা পড়বে না শরীরে। ত্বক থাকবে সতেজ। রোজ খেতে হবে নানা রকম মাছ। মাছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে যা ত্বকের যৌবন ধরে রাখতে পারে।

পেঁপে-করলা

কোলাজেনের আর একটি উপাদান হল হাইড্রক্সিপ্রোলিন। আর তা পাওয়া যাবে ভিটামিন সি রয়েছে এমন খাবারে। বাঙালির পাতে পেঁপে থাকেই। পেঁপেসেদ্ধ বা কম মশলা দেওয়া তরকারি অথবা স্ট্যু হিসাবে খেলে শরীরে যেমন বল বাড়বে, তেমনই ত্বক অকালে বুড়িয়ে যাবে না। করলাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। প্রথম পাতেই তাই উচ্ছে বা করলার মতো তেতো জাতীয় সব্জি রাখতেই বলেন বাড়ির বড়রা।

পালং-সজনে

সবুজ শাকপাতা ও সব্জি খেলে ত্বকের জেল্লা ফিরবে। পালং শাক, সজনে ত্বকের জন্য খুবই উপকারী। শাকপাতায় থাকে ভিটামিন কে ও প্রচুর পরিমাণে ফাইবার, যা রক্ত সঞ্চালন বাড়ায় ও স্বাভাবিক জেল্লা ফেরাতে সাহায্য করে।

প্রোবায়োটিক

দইয়ে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম থাকে, যা ত্বককে মসৃণ এবং জেল্লাদার রাখে। দইয়ের ল্যাক্টিক অ্যাসিড ত্বকের মৃত কোষ দূর করে ত্বকের টান টান ভাব বজায় রাখতে সাহায্য করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement