Samantha Ruth Prabhu's Fitness Tips

সকালে উঠে কী কী করেন সামান্থা? ফিট থাকার ৮ পরামর্শ দিয়েছেন নায়িকা

অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর মতে, সকালে উঠে আপনি কী করছেন তার উপরেই নির্ভর করবে সারা দিন আপনি চাঙ্গা থাকবেন, না কি ঝিমিয়ে থাকবেন। কী ভাবে দিন শুরু করেন নায়িকা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৯:০৮
Share:

কী ভাবে দিন শুরু করেন সামান্থা? ছবি: সংগৃহীত।

নায়িকা মানেই তাঁকে ভিতর থেকে ফিট থাকতে হবে। এমনটাই দস্তুর। কিন্তু নিজের যত্ন নেওয়া সহজ নয়। অনেক নিয়ম মেনেও সফল হন না অনেকে। কিন্তু সামান্থা রুথ প্রভু এ বিষয়ে অনেকটাই এগিয়ে। তিনি যে ফিট থাকতে যথেষ্ট পরিশ্রম করেন, তা নায়িকাকে দেখলেই বোঝা যায়। জিমে কিংবা বাড়িতে, নিয়ম করে শরীরচর্চা তিনি করেনই। তবে তাঁর এই মেদহীন চেহারার নেপথ্যে একমাত্র শরীরচর্চার অভ্যাস লুকিয়ে নেই। বেশ কিছু সাক্ষাৎকারে সামান্থা নিজেই জানিয়েছেন, তাঁর কাছে ডায়েট আর শরীরচর্চা, দুটোই সমান জরুরি।

Advertisement

অভিনেত্রীর মতে, সকালে উঠে আপনি কী করছেন তাঁর উপরেই নির্ভর করতে সারা দিন আপনি চাঙ্গা থাকবেন, না কি ঝিমিয়ে থাকবেন। সামান্থা বলেন, “ধরুন, আপনি সব কিছু ঠিকঠাক করছেন, তবুও পেটের মেদ কমছে না, ত্বকের সমস্যা বাড়ছে, ঘুম থেকে ওঠার পর শরীর ফোলা ফোলা লাগছে, তা হলে হয়তো আপনার সকালের রুটিনটি বদলানোর সময় এসেছে।” অভিনেত্রীর মতে, ঘুম থেকে ওঠার পর স্ট্রেস হরমোনের মাত্রা স্বাভাবিক ভাবেই বেশি থাকে। যদিও এটি স্বাভাবিক, কিন্তু এর পর আপনি কী করছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময় যদি ফোন, খবর, কাজ এবং ইমেলের দিকে হাত বাড়ান, তা হলে আপনার মানসিক চাপ দ্বিগুণ হয়ে যেতে পারে।

অভিনেত্রী কিছু সহজ ও সুস্পষ্ট কাজের কথা বলেছেন, যা তাঁকে সাহায্য করে সারা দিন চাঙ্গা থাকতে। তিনি ২১ দিন ধরে এগুলি করে দেখার পরামর্শ দিয়েছেন। অভিনেত্রীর মতে, এই সব কাজ স্নায়ুতন্ত্রকে শান্ত করবে এবং প্রদাহ কমাতেও সাহায্য করে করবে।

Advertisement

১) সকালে উঠেই ফোনে হাত দেওয়া চলবে না।

২) অন্তত পাঁচ মিনিট গভীর ভাবে শ্বাস নিন। মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করার জন্য এই অভ্যাস জরুরি।

৩) রোদে অন্তত ১০ মিনিট হাঁটাহাঁটি করুন।

৪) ঈষদুষ্ণ জলে লেবু, হলুদ, অ্যাপেল সাইডার ভিনিগার, কিয়েন পেপার (যদি চান) এবং সামান্য ভার্জিন অলিভ অয়েল মিশিয়ে একটি ডিটক্স পানীয় খেতে পারেন।

৫) এমন সুষম প্রাতরাশ করুন, যা রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখবে। এমন খাবার দিয়ে দিন শুরু করলে দিনের বাকি সময়টায় মিষ্টিজাতীয় খাবারের প্রতি ঝোঁক বাড়বে না।

৬) সকাল ১১টার আগে শরীরচর্চা সেরে নিন।

৭) প্রাতরাশের পর চা কিংবা কফি খান।

৮) সারা দিনের কাজের তালিকা আগে থেকে তৈরি রাখুন। সা হলে সারা দিন অত্যধিক চাপ পড়বে না মাথার উপর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement