Sania Mirza Fitness Tips

খালি পেটে স্বাস্থ্যকর শট, ডিমের সাদা অংশ, কালো কফি! অবসরে কী কী খেয়ে সুস্থ থাকেন সানিয়া

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফল, সব্জি, মশলার শট তৈরি করে খাওয়ার প্রথা নজরে আসছে। তার বিশেষ কারণও রয়েছে। সমস্ত উপকরণের ঘনীভূত এক রূপ হল শট। চটজলদি উপকার পাওয়ার জন্যই শট খাওয়ার প্রচলন বেড়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৯
Share:

টেনিস তারকা সানিয়া মির্জ়া। ছবি: সংগৃহীত।

এক দিকে খ্যাতির বিড়ম্বনা, অন্য দিকে একার ঘাড়ে সন্তান পালনের দায়িত্ব। এত ব্যস্ততার মধ্যেও নিজেকে সময় দেওয়ার জন্য ছোট ছোট বদল এনেছেন যাপনে। আর তাই এখনও ছিপছিপে, মজবুত চেহারা ধরে রাখতে পেরেছেন টেনিস তারকা সানিয়া মির্জ়া। কেবল স্বাস্থ্য নয়, এই সমস্ত নতুন অভ্যাসের ফলে তাঁর ত্বক ও চুলও উপকৃত হচ্ছে। যাপনে কী কী বদল এনেছেন সানিয়া? সারা দিন কী খেয়ে থাকেন টেনিস তারকা? সম্প্রতি একটি পডকাস্টে নিজের যাপনের কথা জানান তিনি।

Advertisement

স্বাদে সেরা না হলেও সকালে খালি পেটে বিশেষ এক পানীয় (শট বলা ভাল) খান সানিয়া। অল্প জলে লেবুর রস, মধু, কালো জিরে, আদা আর হলুদ মিশিয়ে পান করেন সানিয়া। শেষে সারা রাত ভেজানো চিয়া বীজ খান। এর পর কফিতে চুমুক দিয়ে শরীরচর্চা করতে চলে যান। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফল, সব্জি, মশলার শট তৈরি করে খাওয়ার প্রথা নজরে আসছে। তার বিশেষ কারণও রয়েছে। সমস্ত উপকরণের ঘনীভূত এক রূপ হল শট। চটজলদি উপকার পাওয়ার জন্যই শট খাওয়ার প্রচলন বেড়েছে।

সারা দিন কী খেয়ে থাকেন টেনিস তারকা? ছবি: সংগৃহীত

অবসরের আগে নিয়মিত খেলাধুলো করতে হত বলে ডিম ছা়ড়া দিন চলত না সানিয়ার। তখন পেশি গঠন থেকে শক্তিবৃদ্ধির জন্য বেশি করে কার্বোহাইড্রেট আর প্রোটিন খেতেন তিনি। দোসা, ইডলি দিয়ে প্রাতরাশ করতেন সে সময়ে। এখন কেবল প্রোটিনের উপরই ভরসা রাখতে হয় তাঁকে। কারণ এখন আগের চেয়ে অনেক কম মাত্রায় সক্রিয় তিনি। কিন্তু ডিম জীবন থেকে বাদ দেননি সানিয়া। সকালে ৩-৪টি ডিমের সাদা অংশ খান।

Advertisement

মধ্যাহ্নভোজনেও প্রোটিন-নির্ভর খাবার খান প্রাক্তন খেলোয়াড়। অবসরের পর খাওয়াদাওয়া নিয়ে বেশি মাত্রায় চিন্তা করতে হয় তাঁকে। আগে দুশ্চিন্তা কম ছিল। এখন বরং খাবার নিয়ে ভাবনা বেশি। খাওয়ার পর সেই খাবার কী ভাবে হজম করানো যায়, খাবার যেন চর্বিতে রূপান্তরিত না হয়, ইত্যাদি নিয়ে বেশি সচেতন থাকতে হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement