Yoga for elderly

হার্টের রোগ রয়েছে, বাতের ব্যথাও ভোগায়, কী কী আসন রোজ করলে উপকার পাবেন বয়স্কেরা

বয়স যদি ষাটের বেশি হয়, তা হলে হালকা কিছু যোগাসন ও স্ট্রেচিং করলে সারা শরীরে রক্ত সঞ্চালন ঠিকমতো হবে। এতে হার্টও ভাল থাকবে, ওজনও থাকবে নিয়ন্ত্রণে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৯:০৪
Share:

বয়স্কদের জন্য সহজ কিছু যোগাসন রইল। ছবি: এআই সহায়তায় প্রণীত।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডায়াবিটিস, কোলেস্টেরলের সমস্যা মাথাচাড়া দিতে থাকে। উচ্চ রক্তচাপও চোখ রাঙায়। সঙ্গে যোগ হয় মানসিক অবসাদ। আর সেই সঙ্গে বাতের ব্যথা-বেদনা। সাংসারিক যে সব কাজ এক সময় খুবই ভাল লাগত, তা করতেও মন চায় না। বাড়ির বয়স্ক অভিভাবকেরা এমন সমস্যায় ভোগেন বেশি। এর থেকে রেহাই পেতে গেলে দরকার কিছু শারীরিক কসরত আর ব্যায়াম। তাতে শরীরের পাশাপাশি মনও ভাল থাকবে।

Advertisement

কিন্তু বয়সকালে ভারী ব্যায়াম করতে সমস্যা হয়। বাতের ব্য়থা ভোগায় অনেককে। হার্টের রোগ বা উচ্চ রক্তচাপ থাকলে সমস্যা আরও বেশি। সে ক্ষেত্রে সহজ কিছু যোগাসন করা যেতে পারে।

তাড়াসন

Advertisement

পায়ের পাতার মধ্যে দুই ইঞ্চি দূরত্ব ম্যাটের উপর সোজা হয়ে দাঁড়াতে হবে। হাত দু’টি দু’পাশ থেকে তুলে, কনুই ভাঁজ করে নিয়ে যান মাথার পিছন দিকে। এ বার দু’হাতের আঙুল একত্রিত করে হাতের তালু রাখতে হবে মাথার পিছন দিকে। শ্বাস নিতে নিতে হাত দু’টি মাথার উপর দিয়ে প্রসারিত করুন। গোড়ালি মাটি থেকে উপর দিকে তুলে ২০ থেকে ৩০ সেকেন্ড থেকে আগের অবস্থানে ফিরে আসতে হবে।

ত্রিকোণাসন

প্রথমে দু’টি পা ফাঁক করে সোজা হয়ে দাঁড়াতে হবে। হাত দু’টি দু’পাশে লম্বা করে দিন। এ বার বাঁ পাশে শরীরকে বেঁকিয়ে বাঁ হাত দিয়ে বাঁ পায়ের আঙুলকে স্পর্শ করুন। ডান হাতটি উপরের দিকে একেবারে সোজা করে রাখতে হবে। হাঁটু দু’টি ভাঙা চলবে না। দশ অবধি গুনুন। এ বার দু’টি হাত না ভেঙে সোজা হয়ে দাঁড়ান। একই ভাবে ডান হাত দিয়ে ডান পায়ের আঙুল স্পর্শ করুন। ৩ বার এই আসনটি করুন।

উৎকটাসন

দুই পায়ের মধ্যে সামান্য ব্যবধান রেখে প্রথমে ম্যাটের উপর টানটান হয়ে দাঁড়াতে হবে। এর পর হাঁটু ভাঁজ করে কোমর থেকে পিঠ সামনের দিকে সামান্য প্রসারিত করুন। দুই হাত দুই কানের পাশ দিয়ে মাথার উপর তুলতে হবে। মনে মনে কল্পনা করুন, যেন চেয়ারে বসছেন। সেই অদৃশ্য চেয়ারে বসতে গেলে শরীরের ভঙ্গি যেমনটা হওয়া উচিত, তেমনটাই হবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement