Yoga Benefits

হৃদ্‌যন্ত্র ভাল রাখবে হৃদয় মুদ্রা, সঠিক পদ্ধতিতে অভ্যাস করলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে

হৃদ্‌যন্ত্রের রোগ বলেকয়ে আসে না। উচ্চ রক্তচাপ থাকলে তা আরও বেশি বিপদ ডেকে আনে। ওষুধপত্র তো খাবেনই, সেই সঙ্গে নিয়মিত হাতের কিছু মুদ্রা অভ্যাসেও সুফল পেতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩১
Share:

কোন মুদ্রায় হার্ট ভাল থাকবে, উচ্চ রক্তচাপ কমবে? চিত্রাঙ্কন: শৌভিক দেবনাথ।

এমনিতে সুস্থ-সবল মানুষ। কোনও রোগ-অসুখ নেই। আচমকাই একদিন বুকে ব্যথা, তার পর ধরা পড়ল হার্ট অ্যাটাক। এমন ঘটনা আকছারই ঘটছে। হৃদ্‌রোগ অনেক সময়েই বলেকয়ে আসে না। হার্টের ধমনীতে নিঃশব্দে রক্ত জমাট বাঁধছে কি না, তা বোঝে কার সাধ্য। বুকে ব্যথা নেই, রাতে শুয়ে ঘামও হয় না, অন্যান্য যে ভীতিকর লক্ষণের কথা বলা হয়, তা-ও নেই। এর পরেও ধরা পড়তে পারে হৃদ্‌রোগ। উচ্চ রক্তচাপ থাকলে হার্টের রোগের ঝুঁকি আরও বাড়ে। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে থাকা খুব জরুরি। এর জন্য নিয়মিত হাতের কিছু মুদ্রা অভ্যাস করা যেতে পারে। এই মুদ্রা করলেই যে হার্টের রোগ সেরে যাবে তা নয়। তবে নিয়মিত অভ্যাসে স্নায়ুর চাপ কমবে, রক্তচাপ ধীরে ধীরে বশে আসবে।

Advertisement

হৃদয় মুদ্রা সঠিক পদ্ধতিতে অভ্যাস করলে হার্টের স্বাস্থ্য ভাল থাকবে। সারা শরীরে রক্ত চলাচল ভাল হবে।

কী ভাবে করবেন?

Advertisement

১) ম্যাটের উপর সুখাসনে বসুন। পিঠ টানটান থাকবে। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে।

২) হাঁটু মুড়ে বসতে সমস্যা হলে চেয়ারে পা ঝুলিয়ে বসুন।

৩) এর পর স্বাভাবিক ভাবে শ্বাস নিতে নিতে তর্জনি বৃদ্ধাঙ্গুষ্ঠের গোড়ায় ঠেকান।

৪) মধ্যমা আর অনামিকা, বৃদ্ধঙ্গুষ্ঠের আগায় স্পর্শ করিয়ে রাখতে হবে।

৫) এই ভাবে দুই হাত দুই হাঁটুর উপরে রাখতে হবে। হাতের তালু থাকবে উপরের দিকে মুখ করে।

৬) মন স্থির রেখে মুদ্রাটি অভ্যাস করতে হবে।

উপকারিতা:

হৃদয় মুদ্রা অভ্যাসে হার্টে রক্ত চলাচল ভাল হবে, এতে হার্টের স্বাস্থ্য ভাল থাকবে।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। আচমকা রক্তচাপের বৃদ্ধি হবে না।

সারা শরীরে রক্ত সঞ্চালন ভাল হবে।

মনঃসংযোগ বাড়বে, অতিরিক্ত উদ্বেগ ও দুশ্চিন্তা কেটে যাবে।

মানসিক চাপ কমবে, অবসাদে ভুগলে এই মুদ্রাটি নিয়মিত অভ্যাস করতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement