Yoga Benefits

অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা দূর হবে, পেট-কোমরের মেদও ঝরবে, মহিলাদের জন্য খুবই উপকারী চাক্কি চালাসন

পেট, কোমরে অতিরিক্ত মেদ, অনিয়মিত ঋতুস্রাবের সমস্যায় ভোগেন বেশির ভাগ মহিলাই। এই ধরনের সমস্যা হওয়ার মূল কারণ কিন্তু হরমোনের সমতা নষ্ট হওয়া। সে জন্য ওষুধ খাওয়া নয়,যোগাসন অভ্যাসেও সুফল পাওয়া যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৭
Share:

পেটের মেদ ঝরবে, ঋতুস্রাবের সমস্যাও দূর হবে এই আসন অভ্যাসে। চিত্রাঙ্কন: শৌভিক দেবনাথ।

মেদ জমছে পা, ঊরু, তলপেট, কোমর এবং নিতম্বে। এবং তা বেশির ভাগ ক্ষেত্রেই সামঞ্জস্যপূর্ণ নয়। এমন সমস্যা বেশি দেখা যাচ্ছে ভারতীয় মহিলাদেরই। ‘ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন’-এর তথ্য বলছে, দেশের নানা রাজ্যে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে ১১ শতাংশের বেশি মহিলা এমন শারীরিক সমস্যার শিকার। শরীরের নিম্নাংশে অতিরিক্ত মেদ কিংবা অনিয়মিত ঋতুস্রাবের সমস্যায় ভোগেন বহু মহিলাই। শরীরের যেখানে মেদ জমে, সেখানকার পেশিতে যন্ত্রণাও হয়। সেই অঞ্চলের চামড়া কুঁচকে যায় ও ঝুলে পড়ে। ত্বকের মেলানিন নষ্ট হয়ে দাগছোপ দেখা দিতে থাকে। ত্বক খুব স্পর্শকাতরও হয়ে পড়ে।

Advertisement

এই সমস্যার সমাধানে কার্যকরী হতে পারে যোগাসনের কিছু বিশেষ পদ্ধতি। চাক্কি চালাসন তেমনই একটি আসনের পদ্ধতি। এর উপকারিতা কী কী জেনে নেওয়া যাক।

কী ভাবে করবেন?

Advertisement

১) ম্যাটের উপর সোজা হয়ে বসুন। পিঠ টানটান থাকবে। দুই পা সামনের দিকে প্রসারিত করুন।

২) দুই হাত সামনের দিকে প্রসারিত করে দুই হাতের আঙুলগুলি জড়ো করুন।

Advertisement

৩) এ বার সামনের দিকে ঝুঁকে দুই হাত মুষ্টিবদ্ধ রেখেই ঠিক চাকি ঘোরানোর মতো ভঙ্গি করুন।

৪) দুই হাত দিয়ে কোনও হাত ধরে বৃত্তাকারে ঘোরালে শরীরের ভঙ্গিমা যেমন হবে, এই আসনের ক্ষেত্রেও ঠিক তাই করা হয়। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে পর্যায়ক্রমে শরীর ঝুঁকিয়ে ও পিছনের দিকে হেলিয়ে সেই ভাবে হাত দুটি বৃত্তাকারে ঘোরাতে থাকুন।

৫) ২০ বার করে তিন সেটে আসনটি করতে হবে।

উপকারিতা

পেট, কোমরের মেদ ঝরবে।

পিঠের মেদও কমবে। মেরুদণ্ডের স্ট্রেচিং হবে এই ব্যায়ামে।

দুই হাতেরও ব্যায়াম হবে, বাহুতে অত্যধিক মেদ থাকলে তা ঝরে যাবে।

সারা শরীরে রক্ত সঞ্চালন ভাল হবে।

নিয়মিত আসনটির অভ্যাসে হার্টও ভাল থাকবে।

কারা করবেন না?

হার্নিয়ার অস্ত্রোপচার হলে আসনটি করা যাবে না।

স্লিপ ডিস্কের সমস্যা থাকলে বা মেরুদণ্ডে অস্ত্রোপচার হলে আসনটি না করাই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement