Medical Kit for Car

গাড়ি নিয়েই সফর করেন? সঙ্গে ‘মেডিক্যাল কিট’ রাখা কেন জরুরি, কী কী রাখবেন এতে

হাতের কাছে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির বিমার কাগজ রাখা যতটা জরুরি, ততটাই জরুরি প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম। প্রয়োজনীয় ওষুধপত্রও। মেডিক্যাল কিটে কী কী থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৮:০১
Share:

গাড়িতে থাকা মেডিক্যাল কিটে কী কী রাখবেন? ছবি: সংগৃহীত।

প্রাকৃতি দেখতে দেখতে গাড়িতে লম্বা সফর সব সময়েই উপভোগ্য। কিন্তু আনন্দের মুহূর্ত বিষাদে পরিণত হতে পারে যদি আচমকা কোনও বিপদ ঘটে যায়, হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়েন। পড়ে গিয়ে চোট লাগতে পারে, আবার ঘটে যেতে পারে দুর্ঘটনাও। কখন, কোন পরিস্থিতি তৈরি হয় আগাম জানা সম্ভব না হলেও, প্রস্তুতি রাখা জরুরি। হাতের কাছে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির বিমার কাগজ রাখা যতটা জরুরি, ততটাই জরুরি মেডিক্যাল কিটও।

Advertisement

সামান্য একটু কেটে-ছড়ে গেলে বা অল্প আঘাত লাগলে তা সামাল দেওয়ার জন্য ‘ফার্স্টএড কিট’ থাকে গাড়িতে। তবে ‘মেডিক্যাল কিট’ তার চেয়েও বেশি কিছু। পরিস্থিতি জটিল হলে, কেউ গুরুতর অসু্স্থ হয়ে পড়লে কাজে আসবে মেডিক্যাল কিট। বিশেষত সঙ্গে শিশু এবং বয়স্ক মানুষ থাকলে মেডিক্যাল কিট সঙ্গে রাখা বেশি জরুরি।

অ্যান্টিসেপ্টিক ওয়াইপস, গজ, ব্যান্ডেজ: রোমাঞ্চক সফরের পরিকল্পনার আগে গাড়িতে রাখা প্রয়োজন মেডিক্যাল কিট। কী কী থাকবে এতে, এক সাক্ষাৎকারে পরামর্শ দিলেন মুম্বই নিবাসী চিকিৎসক দিব্যা গোপাল। কাটা-ছড়ার জন্য সঙ্গে রাখা দরকার অ্যান্টিসেপটিক লোশন। সুবিধার জন্য অ্যান্টিসেপ্টিক ওয়াইপসও রাখা যায়। তা দিয়ে ক্ষতস্থান সহজে পরিষ্কার করে নিতে পারবেন।

Advertisement

রাখা দরকার তুলো, গজ, ব্যান্ডেজ এবং ব্যান্ডএড। গাড়িতে ছোটখাটো দুর্ঘটনা হতেই পারে। হাত-পায়ের হাড়ে চোট লাগতে পারে। মাথা ফেটে যেতে পারে। তখন দরকার হবে তুলো এবং ক্ষতস্থান শক্ত করে বাঁধার জন্য বড় কাপড়ের ব্যান্ডেজ।

ওষুধ: লম্বা সফর মানে ধকলও যথেষ্ট। বিশেষত যিনি গাড়ি চালাবেন তাঁর যদি মাথা ব্যথা, হজমের সমস্যা হয়, পরিস্থিতি জটিল হতে পারে। প্যারাসিটামল, মাথা ধরার ওষুধ, বাম, ব্যাথানাশক স্প্রে, হজমের ওষুধ, বমির ওষুধ সঙ্গে রাখা প্রয়োজন।

ওআরএস, জল: দিনভর হইহই করার সময় জল খাওয়ার কথা মনে থাকে না। তা ছাড়া, রোদ মাথায় নিয়ে এদিক-ওদিক ঘোরাঘুরি করলে বা পাহাড়ে চড়লে জলশূন্যতার ভয় থাকতেই পারে। সঙ্গে পানীয় জল এবং ওআরএস রাখা জরুরি। খুব গরমে সফর করলে এক বার করে ওআরএস খেয়ে নেওয়া যেতে পারে।

কোন কোন ওষুধ: বেশি উচ্চতার জায়গায় বেড়াতে গেলে, অক্সিজেনের অভাব হতে পারে। অক্সিজেন ক্যান সঙ্গে রাখা ভাল। ছোট অক্সিজেন ক্যন বহনযোগ্য, ব্যবহার করাও সুবিধাজনক। শ্বাসকষ্ট শুরু হলে প্রাথমিক ধাক্কা সামলাতে সাহায্য করবে। পাশাপাশি, চিকিৎসকের পরামর্শ নিয়ে অধিক উচ্চতাজনিত স্থানে যাতে শ্বাসকষ্টের সমস্যা না হয়, সে জন্য ওষুধ, ইনহেলার সঙ্গে রাখতে হবে।

বয়স্কদের জন্য : সঙ্গে বয়স্কেরা থাকলে রোজের ওষুধ বাদ দিয়ে আরও জরুরি ওষুধ সঙ্গে নেওয়া প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ নিয়ে তা সঙ্গে রাখা দরকার। বয়স্কদের জন্য সেঁক দেওয়ার সরঞ্জাম, ডায়াবিটিসের রোগী থাকলে অতি অবশ্যই গ্লুকোজ় সঙ্গে রাখতে হবে।

শিশুর জন্য: শিশু থাকলে তার জন্য প্রয়োজনীয় ওষুধ আগে থেকেই গুছিয়ে রাখতে হবে। কোনও কোনও শিশুর হাঁপানি বা অ্যালার্জির সমস্যা থাকতে পারে। প্রয়োজনীয় ইনহেলার, ওষুধ সঙ্গে রাখা অত্যন্ত জরুরি। শিশুর জন্য ওয়াইপস, জল রাখতে হবে।

সঠিক ব্যাগ: ওষুধপত্র রাখা প্রয়োজন জল নিরোধক শক্তপোক্ত ব্যাগে। অতি অবশ্যই তা যেন থাকে হাতের কাছে।

কাঁচি, ছুরির মতো ছোটখা়টো জিনিসও বিপদের সময় কাজের হয়ে ওঠে। ওষুধের প্যাকেট কাটা, সিল খোলার কাজে প্রয়োজন হয়। সেগুলিও সঙ্গে রাখুন।

প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগ বা বাক্সে ভরা মেডিক্যাল কিট কিনতে পাওয়া যায়। সেগুলি সরাসরি কিনতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement